বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সালিসে চড়ের জেরে ইউপি সদস্যের মাথা ফাটালেন মাদক ব্যবসায়ী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ

 

মোঃ রুহুল আমীন পারভেজ, জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মাদক ব্যবসা করতে নিষেধ করায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে বাটাম (কাঠের লাঠি) দিয়ে মাথায় আঘাত করেছেন এক মাদক ব্যবসায়ী। আহত ওই ইউপি সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রায়কালী ইউনিয়নের চন্দনদীঘি বাজারে এ ঘটনা ঘটে।

আহত ইউপি সদস্যের নাম আমির হোসেন (৭৬)। তিনি রায়কালী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং চিয়ারীগ্রামের বাসিন্দা। আটক ব্যক্তির নাম লোকমান হাকিম (৪০)। তিনি পাশের তিলকপুর ইউনিয়নের বড়গাছা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চিয়ারীগ্রামে তাঁর দুলাভাইয়ের বাড়িতে বসবাস করেন।

স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, লোকমান হাকিম চিয়ারীগ্রামে মাদক ব্যবসা চালাচ্ছিলেন। এ বিষয়ে গ্রামবাসী তাঁকে নিষেধ করলেও তিনি কর্ণপাত করেননি। পরে তাঁরা ইউপি সদস্য আমির হোসেনের কাছে অভিযোগ করেন। এ ঘটনায় গত সোমবার রাতে লোকমানের দুলাভাইয়ের বাড়িতে বৈঠক ডাকা হয়। বৈঠকে ইউপি সদস্য আমির হোসেন চৌকিদারকে নিয়ে উপস্থিত হলে লোকমান দেরি করে সেখানে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য তাঁকে মাদক ব্যবসা বন্ধ করতে বলেন এবং একপর্যায়ে গালে চড় দেন। তিন দিন পর গতকাল সন্ধ্যায় চন্দনদীঘি বাজারে বসে থাকা অবস্থায় লোকমান হাকিম পেছন দিক থেকে আমির হোসেনের মাথায় বাটাম দিয়ে দুই দফা আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং পালিয়ে যাওয়ার সময় লোকমানকে ধরে পুলিশে সোপর্দ করেন।

গ্রামের বাসিন্দা বাচ্চু রহমান বলেন, ‘লোকমান হাকিম মাদক ব্যবসা করছিলেন। আমরা তাঁকে নিষেধ করেছিলাম। পরে ইউপি সদস্যের কাছে বিষয়টি জানাই।’

আমির হোসেনের ছেলে ও সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশীদ বলেন, ‘মাদক ব্যবসা বন্ধে গ্রামবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বৈঠকে লোকমানকে একটু শাসন করেছিলেন আমার বাবা। তিন দিন পর প্রতিশোধ নিতে লোকমান তাঁকে মাথায় বাটাম দিয়ে আঘাত করেছেন।’

তবে অভিযুক্ত লোকমান হাকিমের দাবি, তিনি মাদক ব্যবসা করেন না। তিনি বলেন, ‘ইউপি সদস্য অযথা আমাকে চড় মেরেছিলেন। প্রতিশোধ নিতে আমি তাঁকে আঘাত করেছি। এ সময় বাজারের লোকজন আমাকেও মারধর করেছেন।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আহত ইউপি সদস্যের ছেলে গতকাল রাতে থানায় মামলা করেছেন। ওই মামলায় লোকমান হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

দেবহাটায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালনে প্রস্তুতি সভা

কসবায় ভূমি নিয়ে প্রতিবেশীর সাথে বিরোধের জেরে প্রবাসীর ফলজ গাছ কর্তন

সেদিন অনুমতি ছাড়া কোচিং সেন্টার থেকে শিক্ষা সফরে গিয়ে মৃত্যু হয়েছিল স্কুল ছাত্র সাগর চন্দ্রের

ফুলপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

নিউইয়র্ক স্টেট সিনেটর মনিকার সম্মাননা পেয়েছেন গোলাম ফারুক শাহীন

মেহেরপুরে থালা-বাটি-গামলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্দী

বিভিন্ন ইলেকট্রনিক গেমসে আসক্তি ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে এগিয়ে নিচ্ছে- সুলতান মাহমুদ

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী যমুনালাইন বাস ঢুকে পড়লো মার্কেটে; আহত ৯ 

অবশেষে চসিকের উদ্যোগে রসুলবাগ আবাসিক খালপাড়ের বর্জ্য অপসারণ শুরু