তাওহীদুল ইসলাম শুভ, বরগুনা পাথরঘাটা॥ বরগুনার পাথরঘাটায় প্রথমবারের মতো দুদিনব্যাপি উপজেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের দ্বিতীয় সমাপনীর দিন ‘ সাহিত্য ও গবেষণায়’ বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন পাথরঘাটা উপজেলা ব্রান্ডিং লোগোর ডিজাইনার ও উপজেলা ব্রান্ডিং এর লেখক শফিকুল ইসলাম খোকন।
শুক্রবার (২৮ জুলাই) সন্ধা সাতটার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে বাংলা একাডেমীর সমন্বয়ে, সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় পাথরঘাটা উপজেলায় ২২ জনকে সম্মাননা প্রদান করা হয়।
শফিকুল ইসলাম খোকন বাংলানিউজ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলী সান এ কাজ করছেন। তিনি জাতীয় একাধিক পত্রিকায় কাজ করেছেন। এছাড়াও তিনি মুক্তিযুদ্ধ বিষয়ে এবং স্থানীয় সরকার বিষয়ে গবেষণা করছেন। গবেষণা ও বিশ্লেষণধর্মী দেশি বিদেশি মিডিয়ায় লিখছেন। তিনি পাথরঘাটা উপজেলা ব্রান্ডিং লোগোর ডিজাইনার ও উপজেলা ব্রান্ডিং এর লেখক। এছাড়াও তিনি বিএনএনআরসি থেকে স্বাস্থ্য বিষয়ক মিডিয়া ফেলোশিপ, এএলআরডি থেকে ভুমি অধিকার নিয়ে ‘ভূমি অধিকার মিডিয়া ফেলোশিপ’ অর্জন করেন। উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার আদায়ে অবদান রাখায় উপকূলীয় সাংবাদিক সম্মাননা ২০১০ ও ২০১২ এ ভূষিত হন। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ’ ১০ খন্ডের যৌথ গ্রন্থের লেখক ও বরগুনা জেলা ১০০ জন বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’ যৌথ গ্রন্থেরও লেখক।
শফিকুল ইসলাম খোকন উপকূলীয় জীবন-জীবিকা এবং মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে উপকূলের জেলেদের অধিকার নিয়ে গবেষণার দায়িত্ব পালন করেছেন। বেশ কিছু লেখায় আলোচনা সমালোচনাও হয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে ‘ডাকসু নির্বাচন হয় না কেন ‘ এ লেখায় হাইকোর্ট সরকারকে ছয় মাসের রুল দেয়। পরে ঢাবি কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন দিতে বাধ্য হয়েছিলো।




















