মোঃ মাহবুবুর রহমান সিরাজগঞ্জ॥ সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে ছিল, সকাল সাড়ে ৭ টায় স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন ও আলোচনা সভা।
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক ও পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সদস্য আলমগীর মাসুদ জেম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু প্রমূখ।
এছাড়া, শাহজাদপুর উপজেলা প্রশাসন, পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক ও শ্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে, এদিন বেলা ১১ টায় শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী শতশত অসহায় দুস্থ্য মানুষের মাঝে খাবার বিতরণ করেন।




















