বাংলাদেশ সকাল
রবিবার , ৭ মে ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সিরাজগঞ্জে ফার্নিচার শিল্পে ভরে ওঠা এক গ্রামের নাম ছালাভরা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৭, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ

মাহবুবুর রহমান জ্যোতি সিরাজগঞ্জ॥ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইঝবাড়ি ইউনিয়নের ছালাভরা গ্রামে গড়ে উঠেছে ফার্নিচার শিল্প। গত ৪০ বছরেরও বেশি সময় ধরে গড়ে ওঠা এই ফার্নিচার শিল্পের সঙ্গে জড়িত গ্রামটির প্রায় ৯০ ভাগ মানুষ। এরই মধ্যেই গ্রামটি ফার্নিচার গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। এতে কর্মসংস্থান হয়েছে গ্রামে শিক্ষিত-অর্ধশিক্ষিত হাজার হাজার বেকার যুবকদের। এখানকার উৎপাদিত ফার্নিচার পণ্যের চাহিদা রয়েছে দেশের নানা প্রান্তে।

সরেজমিনে দেখা যায়, কেউ কাটছে কাঠ, কেউ কাঠের ওপর করছে নকশা কেউবা আবার রংতুলি নিয়ে ব্যস্ত। সিরাজগঞ্জে যমুনা নদী তীরবর্তী কাজিপুর উপজেলার মাইঝবাড়ি ইউনিয়নের গ্রাম ছালাভরা। আর এই পুরো গ্রামের মানুষই এই কাঠের কাজের সঙ্গে জড়িত। একসময় এই গ্রামে তেমন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় অধিকাংশ মানুষই কাজের তাগিদে অন্য জেলায় গিয়ে কাজ করে সংসার চালাতেন।

কিন্তু প্রায় ৪০ বছর ধরে এই ছালাভরা গ্রামে গড়ে উঠেছে কয়েকশ’ ফার্নিচার তৈরির কারখানা। প্রতিদিন ভোর থেকেই কাঠের খট খট শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো গ্রাম। এমন দৃশ্য গ্রামটির প্রায় প্রতিটি বাড়িতেই। যে কারণে গ্রামটি এরই মধ্যেই ফার্নিচার গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। গ্রামে কয়েকশ’ ছোট বড় কারখানায় তৈরি হচ্ছে খাট, ড্রেসিং টেবিল, সোফা সেট, আলমারি, সোকেসসহ বিভিন্ন রকমের ফার্নিচার। আর প্রতিটি ফার্নিচারেই রয়েছে কারুকার্যময় বাহারি নকশা। কম দামে ভালো মানের ফার্নিচার পাওয়ায় এর চাহিদা দেশজুড়ে। এখানকার তৈরি ফার্নিচার চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এতে কর্মসংস্থান হয়েছে হাজার হাজার যুবকের।

তবে ফার্নিচার ব্যবসায়ীরা বলছেন, সরকারি-বেসরকারি সহায়তা পেলে শিল্পটির আরও প্রসার ঘটানো সম্ভব। আর কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী জানান, ফার্নিচার শিল্পটির প্রসারে উপজেলার পক্ষ থেকে সব ধরনের সহায়তার দেয়া হবে। সেইসঙ্গে এই শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের আরও উন্নত প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেয়া হবে।

সিরাজগঞ্জের এই ফার্নিচার গ্রামে ছোট বড় মিলে প্রায় ৪০০ কারখানা রয়েছে। এখানে প্রতিদিন তৈরি হচ্ছে সর্বনিম্ন ৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ তিন লাখ টাকা মূল্যের বিভিন্ন ফার্নিচারসামগ্রী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার দীপংকর মল্লিকের বিরুদ্ধে অনিয়মের ও দুর্নীতির অভিযোগ

ডিমলায় ২৫০ বোতল ফেনসিডিল সহ ০২জন আটক

পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন, গ্রেফতার ১

বাংলাদেশের আকাশে রহস্যময় আলোর দেখা মিলল ভারতের বিভিন্ন রাজ্যে

আগে চুরি করে জেলে যেত, এখন চুরি করে বিজেপিতে যায়; তোপ লাগলেন অভিষেক

বঙ্গভবনে রাষ্ট্রপতি হামিদের সাথে প্রধানমন্ত্রী, নবনির্বাচিত রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করতে নির্দেশনা পুলিশ সুপার নারায়ণগঞ্জের

শামসুর রহমান ফাউন্ডেশনর পক্ষ হতে ঈদ উপহার বিতরণ 

শেরপুরে নকলায় ২ সন্তানের জননীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ডিবির অভিযানে পঞ্চাশ হাজার পিস ইয়াবা সহ মালবাহী ট্রাক জব্দ, আটক ১