বাংলাদেশ সকাল
বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সিলেট খাদিমনগর চা বাগানে অবাধে বিক্রি হচ্ছে মাদক, চলছে জুয়া 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ

 

মইন উদ্দীন : সিলেট খাদিমনগর চা বাগানে প্রশাসনের নজর এড়িয়ে অবাধে বিক্রি হচ্ছে মাদক, চলছে জুয়া খেলা। সিলেট সদর খাদিম ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড এলাকা দিন ইয়ারফুট থানা আওতাভুক্ত বরজান চা বাগানের ভেতর মাজ লাইন বস্তি এলাকা এখন অপরাধীদের স্বর্গরাজ্য। এর ভেতর জমজমাট গাজা বিক্রি করা হচ্ছে পাইকারি ও খুচরা এতে বিভিন্ন স্থানের মানুষ এসে কিনে নিয়ে যাচ্ছে এবং জুয়া খেলা চালিয়ে যাচ্ছে অবিরাম ভাবে।

খোঁজ নিয়ে জানা গেছে, এতে জড়িত  উপজাতি মাজ লাইন বস্তি এলাকার কিছু অসাধু ব্যক্তিরা, গাবরু উপজাতি, কবির চাসা উপজাতি, জগদীশ উপজাতি, মোহন উপজাতি, নিরা উপজাতি সহ মুন্নি স্টোর দোকানের পাশে এবং দোকানের ভেতর জমজমাট জুয়া খেলা চালিয়ে যাচ্ছে, অবিরাম বিক্রি হচ্ছে চোলাই মদ। পাশাপাশি ৩ নাম্বার উপজাতি কুলি বস্তি লাইনে বিক্রি হচ্ছে চোলাই মদ। খাদিম চা বাগানের ভেতর ৩নং কুলি বস্তি সুমনের ঘরের পাশে ও নেপালের ঘরের পাশে পেটলা চোলাই মদ বিক্রি হচ্ছে। এতে বিভিন্ন স্থানের মানুষ এসে মদ খেয়ে মাতাল হয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। মাজ লাইন বস্তি এলাকার ভেতর জমজমাট মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু অসাধু উপজাতিরা। নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে প্রকাশ্যে ইয়াবা, গাজা, চোলাই মদ বিক্রি ও তীর জুয়া খেলা চালিয়ে যাচ্ছে। এতে পরিবেশ প্রতিবেশ মারাত্মক ক্ষতির দিকে অগ্রসর হচ্ছে।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী, তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করেছেন সুশীল সমাজ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সিদ্বিরগঞ্জে আলী হোসেন কে খুন করে লাশ গুম করার হুমকী

রেল সচিবের বেনাপোল রেলস্টেশন পরিদর্শন

দেশসেরা ফুটবল দলের খেলোয়াড় রাণীশংকৈলে’র সাগরিকার পরিবার পেলেন নতুন বাড়ী

ঈদগড় বাজারে অগ্নিকান্ড, ক্ষয়-ক্ষতি কোটি টাকা

নৌকার সমর্থনে হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারিদের সভায় আবুল হোসেন আবু

দেশব্যাপী নারী নিপীড়নের প্রতিবাদে বেনাপোল কলেজ ছাত্রদলের মানববন্ধন

খাগড়াছড়িতে চোলাই মদসহ আটক-৩

গুরুদাসপুরে জবর দখলের অভিযোগ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের গভীর নলকুপ 

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক

স্বামীর বালিশ চাপায় স্ত্রীর মৃ’ ত্যু ; গ্রেফতার স্বামী