বাংলাদেশ সকাল
সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডের ছিন্নমূল যুবদল নেতা শহীদ ছোটনের পরিবারদের মাঝে আর্থিক অনুদান প্রদান 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ

 

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড : ২০১৬ সালে বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব মোঃ আসলাম চৌধূরী গ্রেফতারের ৩ মাস পর জঙ্গল ছলিমপুর ছিন্নমুল শাখা যুবদলের সভাপতি শাহাদাৎ হোসেন ছোটনকে হত্যার উদ্দ্যেশে গুম করে আওয়ামী সন্ত্রাসীরা, তার লাশের খোঁজ এখনো মিলেনি। কিন্তু পিবিআই দুই বছর পর তদন্ত করতে গিয়ে একটি কবরের সন্ধান পেলে তা খনন করে কিছু কঙ্কাল খুজে পান। তা ডিএনও টেষ্ট এর পর তৎকালিন পিবিআই নিশ্চিত হয় যুবদল নেতা ছোটনের মরা দেহের কঙ্কাল।

অপর দিকে সলিমপুর ছিন্নমুল সেচ্চাসেবক দলের সহ সভাপতি মোঃ ইউসুফ একটি সড়ক র্দুঘটনায় পা হারিয়ে রাজনীতির আদর্শ থেকে দুরে সরে না গিয়ে দলকে সংগঠিত করতে গণতন্ত্র রক্ষার আন্দোলনে সক্রিয় ভুমিকা রেখে গেছেন। চলতি বছরের জুন মাসে লিভার সমস্যায় অসুস্থ্যতার মধ্য দিয়ে না ফেরার দেশে চলে যান। কিন্তু তাদের পরিবার তাদের সন্তানদের নিয়ে অসহায় জীবন যাপন করেন।

দীর্ঘ ৯ বছর কারাভোগের পর বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব মোঃ আসলাম চৌধূরী এফসিএ আজ ৩০ সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ১০ টায় যুবদল নেতা শহীদ ছোটন এর স্ত্রী সাথী আক্তার ও তার সন্তানদের এবং সেচ্চাসেবক দল নেতা মরহুম ইউসুফ এর পিতা আব্দুল হাই এর হাতে আর্থিক অনুদান তুলে দেন। প্রত্যেক পরিবারকে নগদ ৫০ হাজার টাকা করে প্রদান করেন আসলাম চৌধুরী।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সীতাকুন্ড উপজেলা বিএনপি নেতা মোরসালিন,উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও ছলিমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, ছিন্নমূল বিএনপি নেতা ডাঃ জামাল উদ্দিন, মোঃ জিয়া উদ্দিন,মোঃ হেলাল উদ্দিন,মিজানুর রহমান রাজু, ডাঃ নয়ন,ইয়াসিন, লুৎফুর রহমান, মোঃ সুজন, জাকির, রতন প্রমূখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা; ১০ দফা দাবী 

যারা নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা আওয়ামী লীগের শত্রু : যশোরে কাজী নাবিল

রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকান্ডের দ্বায় কে নিবে : জেএসএফ

সুনামগঞ্জে ভোরের কাগজের সাংবাদিক জোসেফের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১

রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫৯ কর্মচারীকে অব্যাহতি

ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনসচেতনতামূলক প্রচারণা 

প্রশাসনের আশ্বাসে শ্রমিক ইউনিয়নের আন্দোলন স্থগিত

গুরুদাসপুরে চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

শেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা

সীতাকুণ্ডে দলিল লেখকদের দুঃখ প্রকাশ