বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জয়নব বিবি জলি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড : চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করায় ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসন থেকে সংসদ সদস্য পদে দলীয় প্রতিদ্বন্দ্বিতার জন্য গত ৩০ অক্টোবর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন এস এম আল মামুন।

এ কারণেই ১২ নভেম্বর সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম। তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ন সচিব সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত একটি চিঠি আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়।

চিঠিতে সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলিকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্বের পাশাপাশি আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জয়নব বিবি জলি প্রতিনিধি কে বলেন, তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালনের শতভাগ চেষ্টা করবেন তিনি। তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।তানি আরো বরেন,আমাকে এখানে অনেক লড়াই করে টিকে থাকতে হয়েছে,মহিলা বলে প্রতিনিয়তই অবহেলার স্বীকার হতে হয়েছে আমাকে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে বিএনপি-যুবদলের দুই নেতা-কর্মীসহ চারজন গ্রেপ্তার

বউ রেখে শালীকে নিয়ে উধাও যুবক

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকের মৃত্যু

বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

কোতোয়ালি মডেল থানার পুলিশের অভিযানে পিতা হাতে পুত্র খুনের প্রধান আসামি গ্রেফতার

আওয়ামীলীগ, ছাত্রলীগের গনহ’ ত্যা ও নতুন করে নৈরাজ্য চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বদলগাছীতে জাতীয় স্হানীয় সরকার দিবস পালিত র‍্যালীসহ আলোচনা সভা 

নলডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা 

বাগমারায় নবনির্বাচিত এমপি কালামের শীতবস্ত্র বিতরণ

গুরুদাসপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ