বাংলাদেশ সকাল
বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডে কাচাঁবাজার মোবাইল কোর্ট, বিভিন্ন জনকে জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ

 

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম সীতাকুণ্ড সদর কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে, বরফকল পরির্দশন এবং বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুন্ড উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কে. এম. রফিকুল ইসলাম, এসময় বিভিন্ন ব্যবসায়ীকে অতিরিক্ত দাম নেয়ায় জড়িমানা করা হয়।

আজ বুধবার ( ২৩ অক্টোবর) দুপুর ১২ টায় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সীতাকুন্ড মডেল থানার পুলিশ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী। উক্ত অভিযানে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারা মতে ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে যথাক্রমে- মোঃ নুরুন্নবীকে ১০০০/- ( এক হাজার টাকা); মোঃ কামরুল ইসলামকে ৫০০/- ( পাঁচশত টাকা); মোঃ নুরুল হুদাকে ৫০০/- ( পাঁচশত টাকা); রমজান আলীকে ৫০০/- ( পাঁচশত টাকা); মোঃ আতিককে ৫০০/- ( পাঁচশত টাকা) মোঃ বেলাল উদ্দিন ও মোঃ গিয়াস উদ্দিনকে ১০০০/- (একহাজার টাকা); মোঃ সেলিমকে ৫০০০/- ( পাঁচ হাজার টাকা); আকবর হোসেনকে ৫০০/- ( পাঁচশত টাকা); মোঃ ইউছুপকে ২০০০/- (দুই হাজার টাকা); রনদীর কুমার দে কে ৫০০/- ( পাঁচশত টাকা); মোঃ মহিউদ্দিনকে ( সিরাজ রাইস); ২০০০/- ( দুই হাজার টাকা); মোঃ সুমনকে (সুমন আইস ফ্যাক্টরি) ২০০০০/- ( বিশ হাজার টাকা), সর্বমোট= ৩৪,০০০ (চৌত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জে ইউপি ভবনের ছাদে ফল বাগান

বাজার সিন্ডিকেট ভাঙ্গতে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যাতিক্রম আয়োজন

নৌকার সমর্থনে ২০নং দেওয়ানবাজার ওয়ার্ডে শ্রমিকলীগের গণসংযোগ 

জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে ৭৪৮ লিটার দেশীয় মদ উদ্ধার, আটক ২

চট্টগ্রাম সাংবাদিক সংস্থা’র নির্বাচন কমিশন গঠন, ভোট গ্রহণ ০৯ ডিসেম্বর

ইউবিআইএসডব্লিউএফ’র উদ্যেগে এড. আতাউর রহমান শামীমের স্মরণে জাতীয় প্রেসক্লাবে স্মরণ ও শোকসভা  

ইসলামাবাদে বন্য বাচ্চা হাতির মৃত্যু 

বিএমএসএস’র বদলগাছী ও পত্নীতলা উপজেলার সম্মেলন ও সাংবাদিক মিলনমেলা অনুষ্ঠিত 

ঝিকরগাছার বোধখানা মহিলা দাখিল মাদ্রাসার অপকর্মের শেষ কোথায় ?

ঝিকরগাছায় ৩ কেজি গাঁজাসহ ঘিবার ৩ মাদক কারবারি আটক