বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডে নয় বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের ধর্ষণ, আপোষ ও ভাগবাটোয়ারা নিয়ে বিপত্তি অতঃপর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১১, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ

 

মুহাম্মদ জুবাইর :

চট্টগ্রাম জেলা সীতাকুণ্ডে ৭০ বছর বয়সী বৃদ্ধের হাতে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে কাছে সোপর্দ করেছে।

১০ মার্চ সোমবার দুপুরের দিকে উপজেলার ভাটিয়ারি হাসানবাদ সন্দ্বীপ পাড়া এলাকায় মৃত খোরশেদ আলমের ছেলে মোঃ ইউসুফ (৭০) নামের এক বৃদ্ধ এই ঘটনা ঘটায়। এর আগে বিকালে গ্রামের একটি মহল ঘটনাটি মিমাংসা করার চেষ্টা চালায়।

রাত দশটার দিকে স্থানীয় জনতা ওই বৃদ্ধকে ঘর থেকে তুলে এনে পিটুনি দিয়ে পুলিশ হাতে তুলে দেয়। ধর্ষণের শিকার নয় বছরের তৃতীয় শ্রেণির ছাত্রী শিশুটিকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভাটিয়ারির কয়েক জন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, ইউসুফ লোকটা খুবই খারাপ। এলাকার ছোট ছেলেরা ওকে অনেক ভয় পায়। আজকে লোকজনের অজান্তে একশত টাকার লোভ দেখিয়ে পুকুরপাড় থেকে মেয়েটিকে কোলে করে নিজের বাসার দোতালায় নিয়ে যায়। সেখানে ধর্ষণ করে।

পরে বিষয়টি জানাজানি হলে গ্রামের কিছু লোকজন বসে মীমাংসা করার চেষ্টা করে। এতে শিশুর পক্ষও মেনে নেয়। কিন্তু টাকা ভাগবাটোয়ারা নিয়ে দফারফা করতে গিয়ে বাধে বিপত্তি। রাতে তারাবি নামাজের পর বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় স্থানীয় জনতা অভিযুক্ত বৃদ্ধকে বাসা থেকে ধরে নিয়ে পিটুনি শুরু করে।

পরে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ সোহেল রানা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহত শিশুটিকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

ঘটনার সত্যতা স্বীকার করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ সোহেল রানা বলেন, জনগণের রোষানল থেকে আমরা সত্তর বছর বয়সী বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে আসছি এবং ধর্ষণের শিকার নয় বছরের আহত শিশুটিকে প্রথমে থানায় ও পরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছি।

এ বিষয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা পরবর্তী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভাঙচুর ও অগ্নিসংযোগ ‘শক্তভাবে প্রতিহতের’ ঘোষণা অন্তর্বর্তী সরকারের, গভীর রাতে বিবৃতি

শনিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

শিক্ষা মন্ত্রণালয়ের সংবর্ধনা ও পুরষ্কার পেলো বাগমারার ৪০ শিক্ষার্থী

রাণীনগরে অপরাজিতা প্রকল্পের মতবিনিময় সভা

নাটোরে মূল সড়কে উচ্ছেদ অভিযান 

তালতলীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

পুলিশের অনিয়ম তুলে ধরায় সাংবাদিক মনছুরের বিরুদ্ধে সাইবার মামলা, বিএমএসএস এর নিন্দা

রাণীশংকৈলে সোনালী ব্যাংক শাখায় ‘মা ও শিশু কর্নারের’ উদ্বোধন

গুরুদাসপুরে বাংলা খাবার রেষ্টুরেন্টের উদ্বোধন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হতদরিদ্রের চাল মিললো পরিষদের পার্শ্ববর্তী বাড়িতে