কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে -২ জন,ভাইসচেয়ারম্যান পদে – ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে -৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।প্রার্থীগন সবাই আওয়ামীলীগ দলীয় নেতৃবৃন্দ।
প্রার্থীরা হলেন চেয়ারম্যান প্রার্থী বাশঁবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু, (আনারস চেয়েছেন), জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন আহমেদ মন্জু( দোয়াতকলম) চেয়েছেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থী শ্রমিক লীগ নেতা কাজী গোলাম মহিউদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা ও সীতাকুন্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা যুবলীগ নেত্রী শাহিনের আক্তার বিউটি, মহিলা আঃ লীগ সমর্থক হাহিদা আক্তার,মহিলা আঃ লীগ সমর্থক শামীমা আক্তার।
উল্লেখ্য যে, ইতিপূর্বে যারা চেয়ারম্যান পদে ছিলেন তারা হরেন শরীর মুক্তিযুদ্ধা আইনুল কামাল(১৯৮৫) ইমতিয়াজ ইকরাম (১৯৯০), আব্দুল্লাহ আল বাকের ভূইয়া (২০০৯), এমএম আল মামুন(২০১৪-২৩)।




















