বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুইপার পদের জন্য খেলেন ঘুষ দিলেন না চাকুরী ; নিয়োগের দাবীতে মানববন্ধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ

 

ডিমলা, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে একটি স্কুলে ২লক্ষ ৪০হাজার টাকা ঘুষ দিয়ে নিয়োগ পেলেন না এক সুইপার চাকুরী প্রার্থী।

ঘটনার বিবরনে জানা জানা জায় উপজেলার বামুনিয়া এস সি উচ্চ বিদ্যালয়ে গত ২৩/০১/২৪ ইং তারিখ সকাল ৭ঘটিকায় চুপিসারে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ঐ নিয়োগে সুইপার পদে গত কয়েক বছর থেকে বিনা পারিশ্রমিকে সুইপারের কাজ করা পৌনা বাসপরের ছেলে সবুজ বাসপরকে নিয়োগ দিবেন মর্মে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ২ লক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতি রনজিৎ কুমার অধিকারী দিলিপ ৪০হাজার টাকা গ্রহন করেন। কিন্তু গত ২৩জানুয়ারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলেও এ বিষয়ে তাকে কোন জানানো হয়নি এবং কুয়াশাভরা শীতে সকাল ৭টায় চুপিসারে নিয়োগ পরীক্ষা নেওয়া হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারব লিখিত অভিযোগ দেন।

নিয়োগের বিষয়ে ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজদও নিয়োগ সংক্রান্ত বিষয়ে অবগত নন ও আগে নিয়োগ পরে পরীক্ষা নেয়ার বিষয়টি উল্লেখ করে তিনিও নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে চুপিসারে পরীক্ষা ও নিয়োগ বাতিলের দাবীতে বামুনিয়া বাজারে এলাকাবাসীর ব্যনারে ২৫জানুয়ারী মানববন্ধন হয়। সেখানে সুইপার সহ অন্যান্য ৩টি পদে বিপুল টাকার বিনিময়ে অবৈধ নিয়োগ বাতিল ও প্রধান শিক্ষকের অপসারন দাবী করেন বক্তারা।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক কর্তাকর্তা সাকেরিনা বেগমের কাছে জানতে চাইলে বলেন, সকাল ৭টায় পরীক্ষা নেয়া হয়নি আর অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ যদি মনে করেন আবার পরীক্ষা নিবেন, তাহলে নিতে পারেন। আর নিয়োগ এখনো চুড়ান্ত হয়নি বললেও পরেক্ষনে আবার তা অস্বীকার করেন। ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ এর বক্তব্য জানতে ফোন দেয়া হলে ফোন বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

খাগড়াছড়িতে দুই ইউপিডিএফ সদস্যর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল 

তিস্তা নদীতে গোসলে নেমে চীন ফেরত বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ

৫৩’তম বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ) বাংলাদেশে

কেন্দ্রীয় সরকারের শিক্ষা ও জনবিরোধী নীতির প্রতিবাদে শওকত মোল্লার রাজভবন ঘেরাও

বোনের ইভটিজিং এর প্রতিবাদ করায় হাসপাতালে দুই ভাই 

ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না শালা দুলাভাইয়ের

বদলগাছীতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন এবং স্বারকলিপি প্রদান

জেলেনস্কির ওপর নাখোশ হোয়াইট হাউজ; যুদ্ধের জন্য জেলেনস্কিই দায়ী বললেন ট্রাম্প