বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৫ জনের কারাদণ্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন এবং নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট ২০২৫) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাহিরপুর থানা পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন।

অভিযানে অবৈধভাবে বালু কর্তন ও পরিবহনের দায়ে পাঁচজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে তাদের প্রত্যেককে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, তাহিরপুর উপজেলার বদরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে ফজর আলী (৫০), আমবাড়ি গ্রামের আলকাজ মিয়ার ছেলে আব্দুর রশিদ (৩১), হলহলিয়া চরগাঁও গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মিস্টার নুর (২৮), আমতৈল গ্রামের জহির আলীর ছেলে মিয়া চান (২২), একই গ্রামের মৃত কালা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৮)।

এছাড়া একই অভিযানে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে আরও একজনকে আটক করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী তাকে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু বলেন, কর্মস্থলে যোগদানের পর এটি আমার প্রথম মোবাইল কোর্ট অভিযান। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার রোধে আমরা সবসময় প্রশাসনের সঙ্গে আছি। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এসব অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় পার্টির নেতাদের গ্রেফতারের দাবি জেএসএফ’র সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের

শার্শায় বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক

সহিংসতার সুষ্ঠু তদন্তে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাউল সাধক রশিদ উদ্দিন এঁর ৬১ তম প্রয়াণ দিবস উদযাপন 

দুর্নীতি ও অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে -ডাঃ মোঃ আব্দুল বারী সরদার

শিল্প সাহিত্যের বিকাশ ঘটাতে ঝিকরগাছায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

পাবনায় বালুভর্তি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হচ্ছে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা

খাগড়াছড়িতে অর্ধ কোটি টাকারও বেশি অবৈধ সিগারেট জব্দ, আটক-২

বগুড়া শিবগঞ্জ মাঝিহট্ট ইউনিয়ন রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ও সূধী সমাবেশ