বাংলাদেশ সকাল
রবিবার , ২২ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুনামগঞ্জে মহাঅষ্টমীতে ৪২৬টি পূজামন্ডপে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি : হিন্দু শাস্ত্র মতে দূর্গোপূজোর মহাঅষ্টমীর মূল প্রতিপাদ্য হচ্ছে শুদ্ধ আত্মায় ভগবতির আয়না ও জলেতে সূর্যের বেশী প্রকাশ পায়। যেখানে সব নারীর মাঝে জগত জননীর প্রকাশ কিন্তু শুদ্ধ আত্মা অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে দিয়ে মূলত কুমারীতে ভগবতির বেশী প্রকাশ পায়,তাই ভগবতীতে কুমারী পূজা করা হয় বলেই সারাদেশের ন্যায় সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোপূজোর আজ মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে ।

আজ রোববার সকাল থেকেই শহরের ঘোলঘরস্থ রামকৃষ্ণ আশ্রমসহ সকল পূজামন্ডপে চলছে দেশ ও জাতির কল্যাণে আরাধনা ও প্রার্থনা। মহাঅষ্টমীর দিনে হিন্দু সম্প্রদায়ের নারীপূরুষ আবাল বৃদ্ধ বনিতারা উপবাস থেকে মন্দিরে মন্দিরে গিয়ে লাইনে দাড়িয়ে পূজো দিয়ে নিজের স্বামী সন্তান আত্মীয় স্বজন সহ দেশবাসীর মঙ্গল কামনা করে মায়ের চরণে পুষ্পাজ্ঞলী(অজ্ঞলী) দিয়ে প্রার্থনা করেন। পূজো শেষে প্রসাদ বিতরণ করা হয় ভক্তবৃন্দের মাঝে। সবাই প্রসাদ ভক্ষণ করে উপবাস ভাঙ্গেন।

এ সময় উপস্থিত ছিলেন,রামকৃষ্ণ আশ্রমের হৃদয়ানন্দ মহারাজ(লালন) কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,বিশিষ্ট শিক্ষাবিদ ও কমিটির সাধারন সম্পাদক যোগেশ^র দাস এবং আশ্রমের পুরোহিত অমিত চক্রবর্তী,সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদেও সভাপতি এড.বিমান কান্তি রায় ও সাধারন সম্পাদক বিমল বণিক এবং সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার প্রমুখ।

এ দিকে যেকোন ধরনের অপ্রীতির ঘটনা এড়াতে প্রতিটি পূজো মন্ডপে সিসি ক্যামেরার পাশাপাশি আইন শৃংখলা বাহিনীর সদস্য র্যাব,পুলিশের সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও সাদা পোশাকে গোযেন্দা নজরদারিতে সার্বক্ষনিক কাজ করছেন গোযেন্দা বাহিনীর সদস্যরা। এখ নপর্যন্ত পুরো জেলায় ৪২৬টি পূজামন্ডপে শারদীয় দূর্গোপূজোর সাবিৃক পরিস্থিতি স্বাভাবিক বলে জানা যায়।

উল্লেখ গত ২০ অক্টোবর মহা ষষ্ঠীর মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার আনুষ্টানিকতা শুরু হয় এবং আগামি ২৪ অক্টোবর প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শারদীয় দূর্গপূজার সমাপ্তি ঘটবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় বাঁশের সাঁকোটি এখন মরণ ফাঁদে পরিণত

ডিমলায় গ্রাম্য পশু চিকিৎসকের ভুল চিকিৎসায় ফ্রিজিয়ান গাভীর মৃত্যু

পাহাড়ের বুকে দৃষ্টিনন্দন জাহাজ, বিনোদনের আরেক স্পট “স্বপ্নতরী”

জগন্নাথপুরে মোবাইল মার্কেটে চুরি, চোরেরা নিয়ে গেল নগদ টাকাসহ অর্ধ কোটি টাকার মোবাইল ফোন

অতিরিক্ত পুলিশ আবদুল করিম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

৮ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি ফোরামের মতবিনিময় সভা

বিএমএসএস’র ডোমার উপজেলা আহবাহক কমিটি গঠন

আট দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বইমেলা উদ্বোধন 

রামগড়ে গৃহবধূ ধর্ষণ মামলায় সহযোগীসহ মল্লিক কারাগারে

ডাসারে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন