বাংলাদেশ সকাল
শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

স্বর্ণের দোকানে ডিবি পরিচয়ে তল্লাসী অতঃপর আটক দুই  ভুয়া ডিবি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ

 

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট :

জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয়দানকারী দুই ভুয়া পুলিশ সদস্য কে জনতা আটক করে পাঁচবিবি থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। ১৯ এপ্রিল শনিবার বেলা ১টার দিকে উপজেলার আওলাই ইউনিয়নের চানপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পাঁচবিবি থানা সূত্রে জানা যায়, শনিবার বেলা ১টার দিকে চানপাড়া বাজারে শ্রী তাপস কুমার পালের স্বর্ণের দোকান তানিসা জুয়েলার্সে ডিবি পুলিশ পরিচয়দানকারী ২জন ব্যক্তি দোকান তল্লাশির নামে টাকা পয়সা দাবি করে।

এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পাঁচবিবি থানা পুলিশকে খবর দেয়, জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল ওহাব মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, পাঁচবিবি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মইনুল হোসেনের প্রচেষ্টায়

ঘটনাস্থলে ছুটে যান থানার এসআই মাসুম ও এএসআই সোহেল সহ পুলিশ সদস্যরা এবং ঘটনাস্থল থেকে আটক করেন ২জন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী সদস্য নওগাঁ জেলার আত্রাই থানার কালিকাপুর গ্রামের তৈয়ব সরকারের ছেলে সাগর( ৩০) ও নওগাঁ সদর উপজেলার জগত সিংহপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইমরান (২১)।

আটককৃতদের জয়পুরহাট ডিবি পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানায়। এদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এর আগেও পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন বাড়ি ঘর তল্লাশির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার খবর পাওয়া যায়।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হোসেন সাংবাদিকদের জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে এবং অপরাধীদের আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে প্রথমবারের মতো শুরু হলো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

জয়পুরহাটে চাঁদা দাবীকে কেন্দ্র করে বিএনপির নেতৃত্বে থানায় হামলা, পুলিশসহ আহত ৬

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়ীঘর ভাংচুর ও লুটপাট

জালালাবাদে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দৈনিক সূর্যোদয়ের ব্যবস্থাপনা সম্পাদক ও বিশেষ প্রতিনিধি

জ্বিনের কারসাজি ! অলৌকিক ঘটনার স্বাক্ষী হলো বাড়াদি গ্রামের অনেকেই

শহিদরা আমাদের গর্ব, তাঁদের পরিবার আমাদের পরিবার -শহিদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণে না’গঞ্জ জেলা প্রশাসক

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

বরগুনায় ‘সমন্বয়ক’ পরিচয়ে ব্যবসায়ীর উপর প্রকাশ্যে হামলা; দোকানপাট বন্ধ