বাংলাদেশ সকাল
সোমবার , ৩০ জুন ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

স্বামী পরিত্যক্তা নবজাতকের মা কে উচ্চশিক্ষায় ভর্তিতে সদর ইউএনও’র মানবিক সহায়তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৩০, ২০২৫ ৩:২১ পূর্বাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পূর্ব শিয়াচর নিবাসী দুই সন্তানের জননী রাদিয়া সুলতানা ইমা। বড় সন্তানের বয়স ১০ বছর। ছোট সন্তানের বয়স মাত্র ১৯ দিন। তিনি সরকারি তোলারাম কলেজের সমাজ কর্ম বিভাগের একজন মেধাবী ছাত্রী। এ বছর ফার্স্ট ক্লাস ফলাফল পেয়ে অনার্স শেষ করেছেন। কিন্তু তার কিছুদিন পূর্বেই ছয় মাস আগে তার স্বামী তাকে ও ফুই সন্তানকে রেখে নতুন একজনকে বিবাহ করে। সে সময় রাদিয়া সুলতানা তার দ্বিতীয় সন্তান সম্ভবা ও অন্ত:সত্তা ছিলেন। উল্টো পাষন্ড স্বামী নানান হয়রানিমূলক মামলা করে তাকে নাজেহাল করে রাখে।

আর্থিক টানাপোড়েন ও পরিবারে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার মত কেউ না থাকায় সমস্যা ও সংকটে দিন পার করছিলেন রাদিয়া সুলতানা। কিন্তু তার দৃঢ় মনোবল তাকে তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য তাড়িত করে তোলে। দুই সন্তান মানুষ করার জন্য তিনি নিজের পায়ে দাঁড়াতে চান। দীর্ঘ সময় আর্থিক সংস্থান না হওয়ায় তোলারাম কলেজের মাস্টার্সে ভর্তির শেষ দিনে তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এর শরনাপন্ন হলে তাকে ভর্তির জন্য ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন ইউএনও জাফর সাদিক।

রাদিয়া সুলতানা অশ্রুসজল চোখে ইউএনও’র মানবিক আচরণের জন্য তাকে দোয়া করেন। তার এ ধরণের মানবিক কার্যক্রম দেশের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস সচেতন মহলের।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটা থানা পুলিশের পৃথক অভিযানে চুরি মামলার ০১ জন সহ মোট দুই আসামী গ্রেফতার

আমতলীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

মহান মে দিবসে সীতাকুণ্ড বিএনপি ও অঙ্গসংগঠনের র‍্যালী ও সভা

সাপাহার সীমান্ত পেরিয়ে প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় কিশোরী

রাণীনগরে অগ্নিকান্ডে মোটর সাইকেলসহ দোকান ভস্মিভূত

ঝিনাইদহে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

কালীগঞ্জে চিকিৎসা সহায়তার চেক দেওয়ার নামে অর্থ  আত্মসাৎ

সীতাকুণ্ডে মোটর সাইকেলেযোগে ২ আরোহী এসে লরিতে আগুল দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ

আইন-শৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধে আমতলী উপজেলা প্রশাসনের সভা

জাতীয় ছাত্র সমাজ পটুয়াখালী জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত