বাংলাদেশ সকাল
শুক্রবার , ১০ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ফুলপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১০, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ

রবিউল হক বাবু, ফুলপুর (ময়মনসিংহ)॥ ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগে প্রতি সবসময়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার ময়মনসিংহের ফুলপুরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষযক সচেতনতা মূলক র‍্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

ফুলপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ কর্মসূচীর আয়োজন করেন। দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ থেকে এক বর্নাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মাঠে ফায়ার সার্ভিসের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক এক সচেতনতামূলক মহরা অনুষ্ঠিত হয়।

মহরা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার যুগ্ন আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বক্তব্যে বলেন, অগ্নি নির্বাপক সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার কলাকৌশল উপস্থিত সকলের উদ্দেশ্যে আলোচনা করেন।

পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.সাজ্জাদুল হাসান বক্তব্যে বলেন, মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা, সুশীল সমাজ সহ সর্বস্তরের জনগণকে সচেতন করাই লক্ষ্য।

এ সময় উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা ও সমবায় কর্মকর্তাবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সদস্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী নানা শ্রেণী পেশার মানুষ ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সোনাহাট স্থলবন্দরে লোপাট হাজার কোটি টাকার রাজস্ব 

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার লিফলেট বিতরণ

প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

ডিবি পরিচয়দানকারী হুমায়ুন পতিতালয় হতে গ্রেফতার 

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৭ দফা বাস্তবায়নে গণ সমাবেশ

রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজে নবীন বরণ ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

যশোর জেনারেল হাসপাতারে শিশু ওয়ার্ডে ২০ শয্যার বিপরীতে ভর্তি প্রায় তিনগুণ

দেবহাটা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

বাংলাদেশী শ্রমিকের মৃতদেহ ফেরত দিলো ভারতীয় পুলিশ

বোদায় বাড়ির জমি দখলের চেষ্টা