বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

হরিপুরে আমগাঁও ইউনিয়নের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কায় হবিবর রহমান বিজয়ী  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৮, ২০২৩ ১২:৪৬ পূর্বাহ্ণ

মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হবিবর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবিবর রহমান চৌধুরী পেয়েছেন ৬ হাজার ৬৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী চশমা মার্কার আলমগীর পেয়েছেন ৫ হাজার ৮৭০ ভোট। আ.লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী উমাকান্ত ভৌমিক ৪ হাজার ২৭৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন, এ ছাড়া অটোরিকশা প্রতীকের প্রার্থী এস এম মনোয়ার হোসেন ৩২ ভোট পেয়েছেন ।

সোমবার (১৭ জুলাই ) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ৯টি কেন্দ্র ও একটি ভেনু কেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। এতে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ম‌নোনীত প্রার্থীসহ মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।আ.লীগ নৌকা মার্কার উমাকান্ত ভৌমিক, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হবিবর রহমান চৌধুরী (ঘোড়া) আলমগীর ( চশমা ), মনোয়ার হোসেন মিঠুন (অটোরিকশা) ।

এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৭৩ জন। পুরুষ ১১ হাজার ৪০৪ ও নারী ১০ হাজার ৬৬৯ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল মান্নান বলেন, হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নে শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নে ভোটারসংখ্যা ২২ হাজার ৭৩ জন,তাঁর মধ্যে পুরুষ ১১ হাজার ৪০৪ ও নারী ১০ হাজার ৬৬৯ জন।ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৬ হাজার ৯১৭ জন , এর মধ্যে বাতিল হয়েছে ভোট ১০৬ টি। বৈধ ভোটার সংখ্যা ১৬৭১২ টি।

প্রসঙ্গত, উল্লেখ্য, গত বুধবার (২৪ মে ) ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পাভেল তালুকদারের মৃত্যুতে এই আসনটি শূন্য হওয়ায় ১৭ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পবিত্র রমজানে যাকাত ও ফিতরা আদায় 

বাঁচতে চায় শিশু রিয়াদ; বিত্তবানদের প্রতি পিতার আকুতি

দাওয়াতে খায়র মুসলমানদের জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেন : এড. বখতিয়ার

সরকারি হাসপাতালে নতুন স্বাস্থ্যসেবা হবে ‘প্রাইভেট চেম্বার’: সাধুবাদ ন্যাপের

শেরপুরে গলায় ভাত আটকে সাংবাদিক কন্যার মৃত্যু

রাণীনগরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার; আটক ৩

বেড়ায় বজ্রপাত রোধে ৪শ’ তালগাছের চারা রোপন

ধর্মপাশার ধারাম বিল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করণের দাবি এলাকাবাসীর

কাসসাম ব্রিগেডের বোমা হামলায় অন্তত ৬০ ইসরাইলি সেনা নিহত