বাংলাদেশ সকাল
বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

১০০ টাকা মোবাইল রিচার্জে কর দিতে হবে ৫৬ টাকা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : গ্রাহকের দীর্ঘদিনের দাবি, মোবাইলে কলরেট ও ইন্টারনেট প্যাকেজের দাম কমানো। তবে সরকার মুঠোফোন গ্রাহকদের সেবার ওপর অতিরিক্ত সম্পূরক কর আরোপ করতে যাচ্ছে। শিগগিরই এ নিয়ে জারি করা হতে পারে নতুন প্রজ্ঞাপন।

এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ২০ শতাংশ।

এটি বাড়িয়ে ২৩ শতাংশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিদ্যমান সম্পূরক শুল্কের সঙ্গে আরো ৩ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানোর বিষয়টি অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ে থেকে অনুমোদন দিয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছিল। সে অনুযায়ী, বর্তমানে মোবাইলে ১০০ টাকার রিচার্জ করলে গ্রাহকদেরকে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ দিতে হয় ২৮ টাকা ১০ পয়সা।

এ ছাড়া রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স দিতে হয় ৬ টাকা ১০ পয়সা, আর পরোক্ষ কর দিতে হয় আরো ২০ টাকা ৪০ পয়সা। অর্থাৎ গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে সবমিলিয়ে কর বাবদ তার থেকে কাটা পড়ে ৫৪ টাকা ৬০ পয়সা।

অন্তর্বর্তী সরকার সম্পূরক শুল্ক আরও ৩ শতাংশ বাড়ালে কর দিতে হবে ৫৬ দশমিক ৩ টাকা।

মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ।

ইন্টারনেট পরিষেবায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ তলানিতে আছে জানিয়ে মহিউদ্দিন আহমেদ বলেন, পরিষেবায় তলানিতে থাকলেও ভ্যাটের ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ স্থানে। যেখানে দেশের ৪৮ শতাংশ মানুষ এখনো ইন্টারনেট সেবার বাইরে, সেখানে নতুন করে উচ্চহারে করারোপ নাগরিকদের ইন্টারনেট সেবা বিমুখ করবে; নতুন করে বৈষম্য সৃষ্টি করবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সড়ক দূর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক এমপি নবী নেওয়াজ

কর্ণফুলীতে যুবকের গলায় ফাঁস; ঝুলন্ত লাশ উদ্ধার

শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে সরকার

ভারতের সাথে আমাদের যুদ্ধের কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিক্ষোভের মুখে নাটোরের প্রাণ এ্যাগ্রো পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষণা

বিএমএসএস নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার লিফলেট বিতরণ

পটিয়ায় বিবাদীগণের বিরুদ্ধে ভাংচুর-লুটপাটের অভিযোগ 

সাংবাদিক উবায়দুল্লাহ রুমির পিতৃবিয়োগ