বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস’২৫ না’গঞ্জের মানবিক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২২, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ

 

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস’২৫ না’গঞ্জের মানবিক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার ব্যতিক্রমী উদ্যোগে পালিত হয়েছে।

আজ ২২ এপ্রিল ২০২৫, সারা দেশের মতো নারায়ণগঞ্জ জেলাতেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে আয়োজন করা হয় নানা কর্মসূচির।

অনুষ্ঠানের শুরুতেই এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলার মানবিক জেলা প্রশাসক মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন), সমাজকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক, অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে নিবেদিত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অটিজম পরিবার, শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত হয় হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার মানবিক জেলা প্রশাসক মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ১০ জন অটিজম ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

হুইল চেয়ার প্রাপ্ত ৬৬ বছর বয়সী ইসমাইল হোসেন বলেন, “জেলা প্রশাসক মহোদয় শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি একজন মানুষের মতো মানুষ। তার এই সহানুভূতিশীল আচরণ আমাদের জীবনে আশার আলো হয়ে এসেছে। তাঁকে নিয়ে আমার মনে অনেক আবেগ, অনেক কৃতজ্ঞতা।”

অন্যদিকে নারায়ণগঞ্জ সদর নিবাসী ৪৮ বছর বয়সী মো: শাহজাহান বলেন, “এই হুইল চেয়ারটি আমার চলাফেরার জন্য নতুন একটি দিগন্ত খুলে দিল। জেলা প্রশাসকের প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাদের চোখে একজন প্রকৃত মানবদরদী মানুষ।”

এসময় জেলা প্রশাসক বলেন, “বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান তারা কেউ আমাদের বোঝা নয়; বরং তাদের অনেকের মাঝে রয়েছে অভাবনীয় প্রতিভা। আমরা যদি তাদের পাশে থাকি, তাদের বিকাশে সহায়তা করি—তবে তারাও সমাজ ও দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে।”

তিনি আরও বলেন, “অটিজম সম্পর্কে আমাদের সমাজে আরও বেশি সচেতনতা গড়ে তুলতে হবে। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের অটিজম ব্যক্তিদের পাশে দাঁড়ানো উচিত।”

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন এবং তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক বলেন, “যারা অটিজমে আক্রান্ত, তারা কোনভাবেই সমাজের বোঝা নয়। তারা আমাদের মতোই মানুষ, শুধু একটু ভিন্নভাবে। আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো, তাদের সক্ষমতা খুঁজে বের করা।”

তিনি তাঁর আবেগঘন বক্তব্যে আরও বলেন, “সূর্যের যেমন তাপ না থাকলে তার মূল্য নেই, সাগরের যেমন ঢেউ না থাকলে সৌন্দর্য নেই, চিতার যেমন ক্ষিপ্রতা না থাকলে তা ভয়হীন—তেমনি মানবতাহীন মানবজীবনেরও কোন মূল্য নেই।”

এই অনুষ্ঠানটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিক আয়োজন ছিল না, বরং এটি ছিল মানবতা, সহানুভূতি ও অন্তর্ভুক্তির এক বাস্তব উদাহরণ। জেলা প্রশাসনের এই মহতী উদ্যোগ নারায়ণগঞ্জ জেলাকে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য এক নতুন আশার ঠিকানা হিসেবে গড়ে তুলছে।

বিশ্ব অটিজম সচেতনতা দিবসের এই আয়োজন সকলের মাঝে নতুন করে সচেতনতা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে এ ধরণের উদ্যোগ সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়বে—এই আশাই সকলের।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বেনাপোলে ভারতীয় ৪২ মেট্রিক টন মহিষের চামড়া জব্দ

নির্বাচনের প্রার্থীর পক্ষে ট্যাংক ভর্তি ফ্রী শরবত খাওয়ানোর দায়ে ১ জনের কারাদণ্ড 

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বিশালের পরিবারকে ইউএনও রোমানা রিয়াজের ঈদ উপহার 

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পশ্চিমবঙ্গে নবান্ন অভিযান কর্মসূচিতে পুলিশের বাঁধা, বিক্ষোভকারীদের হটাতে জলকামান 

নতুন করে আলোচনায় র‌্যাবের অভিযানে গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী লালটু 

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ভূরুঙ্গামারীতে সাত জুয়াড়ী গ্রেপ্তার 

শেরপুরে বন্যহাতি’র পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু 

নাভারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,  অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা