বাংলাদেশ সকাল
বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

৫ আগস্টের অর্জিত স্বাধীনতা ধরে রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১০:৫২ অপরাহ্ণ

 

রতন দে,মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৭,৮ ও ৯ ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(০৪ সেপ্টেম্বর) বুধবার বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বালিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাকিম তালুকদার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন,কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, ডাসার উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান আজাদ, কালকিনি উপজেলা সাবেক ছাত্র নেতা মোঃ নাসির, ডাসার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন হাওলাদার,বালিগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আশরাফ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জালাল,বিএনপি নেতা লুৎফর হাওলাদার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ সতেরো বছরে আমরা কোন প্রকার মিটিং সভা করতে পারিনি। তারপরও আমাদের কেন্দ্রীয় বিএনপি সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এর দিকনির্দেশনা কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচি মামলা হামলা উপেক্ষা করে সর্বত্র রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে পালন করছি। একসাথে বসে কোন প্রকার সমন্বয় মিটিং করতে না পারায়,প্রতিটি সংগঠনের কর্মীদের মাঝে কিছুটা দূরত্ব হওয়া স্বাভাবিক। এখন থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দলের কাজ করতে হবে।

সকলের মনে রাখতে হবে,৫ আগস্টের অর্জিত স্বাধীনতা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধরে রাখতে হবে। কারন আওয়ামী লীগের দোসররা এখন কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তাহিরপুর সীমান্তে গুহার মাটি চাপায় বাংলাদেশী যুবকের মৃত্যু, আহত ২, বিএসএফের হাতে আটক ১

দেবহাটার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

মাতৃভাষার জন্য বাংলাদেশ সহ অনেক রাষ্ট্রকেই আন্দোলন করতে হয়েছে

সাকিবের প্রিয়তমা নাকি নিশোর সুড়ঙ্গ জমজমাট !

ডিমলার সুটিবাড়ী বাজার বনিক সমবায় সমিতির মেয়াদ উত্তীর্ন কমিটির নির্বাচন বাতিলের দাবি

ডুমুরিয়ায় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভা অনুষ্ঠিত

রামগড়ে তিন করাতকল মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আমতলীতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর সমর্থককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়া গনমানুষের কথাই বলতেন : পররাষ্ট্র মন্ত্রী ডঃ হাছান মাহমুদ 

নরসিংদীতে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়