বাংলাদেশ সকাল
বুধবার , ১৫ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : আগামী ৭ জানুয়ারি রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে আজ সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ৩০ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর শুক্রবার থেকে সোমবার মনোনয়ন যাচাই-বাছাই হবে, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর রোববার। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর সোমবার।

সিইসি জানান, নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি রোববার।

তিনি জানান, নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং অফিসার ও ৫৯২ জন সহকারি রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। দেশের ৪২ হাজার ভোটকেন্দ্রের ২ লাখ ৬২ হাজার বুথে এবার প্রায় ১১ কোটি ৯৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ পালন

শেরপুরে ‘ সেতু এগ্রো ইন্ডাস্ট্রিজ’ থেকে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বছরের চার মাসে অতিবাহিত হলেও চার সহস্রাধিক শিক্ষার্থী পায়নি বই 

ঈদগাঁওতে টিএন্ডটি পুকুরটি ময়লা আবর্জনার ভরপুর : পরিষ্কারের উদ্যোগ নেই 

দেবহাটা রিপোটার্স ক্লাব ও জার্নালিষ্ট এসোসিয়েশনের বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন

যশোরে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ, ট্রাক চালক ও হেলপার নিহত   

কক্সবাজারে নিজ সম্পত্তি রক্ষা করতে গিয়ে উল্টো পুলিশ কর্তৃক গ্রেফতার

রাণীনগর-আত্রাইয়ের ৫৩টি মাদ্রাসা প্রতিষ্ঠানে চাল বিতরণ

চট্টগ্রামে দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার ব্যুরো অফিস উদ্বোধন

টাকা নিয়ে কড়ি আনার কথা বলে পালালেন ওঝা; মাঝরাতে লাশ দাফন