বাংলাদেশ সকাল
রবিবার , ২১ মে ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সড়ক সপ্তাহ পালন উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২১, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ

রাশিদুজ্জামান সরদার, ডুমুরিয়া খুলনা॥ আজ রবিবার সকাল ১১ টায় ডুমুরিয়া এমআই সিনিয়র আলিম মাদ্রাসায় জাতিসংঘ ঘোষিত সড়ক সপ্তাহ পালন উপলক্ষে ডুমুরিয়া নিসচার আয়োজনে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত।

জাতিসংঘ ঘোষিত নিরাপদ সড়ক সপ্তাহ পালন উপলক্ষে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে ডুমুরিয়া থানা পুলিশ এবং খর্নিয়া হাইওয়ে পুলিশের সহযোগিতায় ডুমুরিয়া এমআই সিনিয়র আলিম মাদ্রাসার হল রুমে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থী সমাবেশের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থী সমাবেশে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি ডুমুরিয়া থানা (তদন্ত) মুক্ত রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ আল আজাদ, সার্জেন্ট জাহাঙ্গীর আলম,অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক, অভিভাবক সদস্য, কোমলমতি ছাত্র-ছাত্রী,নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি গাজী আব্দুল আজিজ, যুগ্ন সাধারন সম্পাদক এইচ এম সোহাগ খান, কোষাধক্ষ জুয়েল বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক তুষার কান্তি দত্ত, কার্যকরী সদস্য গাজী সোহেল আহমেদ, আব্দুর রহমান বেপারী, এম এ জলিল, খান মুজাহিদুল ইসলাম সেতু,

আলোচনা সভায় বক্তারা, নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনকে স্মরণ করে বলেন তার এই মহান কর্মযজ্ঞের সঙ্গে আমরা সকলে একত্মতা পোষণ করি এবং নিরাপদ সড়কের লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ। সভায় সড়ক দূর্ঘটনার বিভিন্ন কারণ নিয়ে আলোচনা করেন। পথচারী, যাত্রী, মটর সাইকেল চালক,গাড়ি চালক ,যানবাহন মালিক, অভিভাবক ও শিক্ষক তাদের করণীয়,স্ব স্ব দায়িত্ব পালন এবং প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব ও কর্তব্য নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্যে ওসি (তদন্ত) মুক্ত রায় চৌধুরী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে।

এটা সম্ভব হচ্ছে আমাদের ঐক্যবদ্ধতার কারণে। সড়ক দূর্ঘটনা নির্মূলে আমাদের ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই। সড়ক আইন মেনে চললে সড়ক দূর্ঘটনা অনেকাংশেই কমে যাবে। তিনি নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার এই ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ডের জন‍্য ধন্যবাদ জানান। আগামীতে নিসচার সকল কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় নিরাপদ সড়ক চাই’র কর্মীরা শিক্ষার্থীদের মাঝে সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নিউইয়র্ক এর সেলিম রেজারই ঝালকাঠি-১ আসনের নেতৃত্বে শূন্যতা অনুভব করছে বিএনপি নেতাকর্মীরা

ফুলপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা 

অবৈধ প্রবাসীদের সুখবর দিলো আরব আমিরাত

বদলগাছীতে আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়ন পত্র জমা, সহকারী রিটানিং অফিসে ছবি তুলতে সাংবাদিকদের বাঁধা

ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানাসহ আটক ১৫

মেহেরপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে

দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী

ঝিকরগাছায় ক্ষ্যাপা বাউল কানাই শাহ স্মরনে স্বাধুসঙ্গ, বাউল গান ও ভক্ত মিলনমেলা শুরু রবিবার

আমতলী ঢাকাগামী শাকুরা পরিবহনে অগ্নিসংযোগ

পাইকগাছায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় জাকিরুল জেল হাজতে