বাংলাদেশ সকাল
সোমবার , ২৯ মে ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আবু শামা মিয়ার দাফন সম্পন্ন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৯, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি॥ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মোঃ আবু শামা মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে বন্দরনগরী বেনাপোল ৬ নম্বর ওয়ার্ডের ভবারবেড় পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে একই জামে মসজিদে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা মোঃ আবু শামা মিয়ার দাফনের আগে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া, শার্শা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ৮নং সেক্টরের কমান্ডার শাহ আলম উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি একে,এম, আতিকুজ্জামান সনি, নির্বাহী সদস্য, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও মুক্তিযুদ্ধ প্রজন্ম এর মোঃ ফারুক হোসেন উজ্জল, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মোঃ আইয়ুব হোসেন পক্ষী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু, সাংগঠনিক সম্পাদক রাসেল ইসলাম ,প্রচার সম্পাদক লোকমান হোসেন রাসেল, বেনাপোল পৌর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, উপজেলা ও বেনাপোল পৌরসভার মুক্তিযোদ্ধা, উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৮ মে ) দুপুরে তিনি ভবারবেড় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় ঘোষণা ছাড়াই মহিলা দলের কমিটি গঠন, এক পক্ষের সংবাদ সম্মেলন 

বাগমারায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে শপথ নিলেন আ’লীগ নেতৃবৃন্দ

শেরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা- ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা  

বাংলাদেশের হাইস্কুলে পড়া শিক্ষার্থীদের সুখবর দিল যুক্তরাষ্ট্র 

‘ডিজিটাল বাংলাদেশ’ সফল বাস্তবায়নের পর লক্ষ্য এবার ‘স্মার্ট বাংলাদেশ’ : আলহাজ্ব এস এম আল মামুন

মানবতায় সকলকে এগিয়ে আসতে হবে : সীতাকুণ্ডে বিশ্ব মানবাধিকার দিবসে বক্তারা

বোদায় গাজর মার্কা’র উঠান বৈঠক

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক মাদককারবারী আটক 

আমতলী অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন 

বদলগাছীতে প্রতিবন্ধী ধর্ষণ, আসামী শ্রীঘরে