বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৭ জুন ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চট্রগ্রামে বাস কাউন্টারে ঘরমুখী মানুষের ভীড় : ভোগান্তি চরমে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৭, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর, চট্রগ্রাম থেকে॥  পবিত্র ঈদুল আযহা দোয়ারে কড়া নাড়ছে। তাই এ ঈদে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে বাড়ী যাচ্ছেন লোকজন। চট্রগ্রামে বাস কাউন্টারে এসে ঘরমুখী মানুষের ভীড় যেন চোখে পড়ার মত। নারী-পুরুষসহ শিশুদের কষ্টের শেষ সীমা ছাড়িয়ে গেছে।

চট্রগ্রাম বায়োজিদ থেকে থেকে চকরিয়া যাবেন শিক্ষার্থী রায়হান। সে মঙ্গলবার সকাল ৭টায় নগরীর চাঁদগাও বাস কাউন্টারে পরিবহনের জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু সে সোদিয়া পরিবহনে টিকেট পেল সকাল ৯টায়। জ্যামের কারনে টিকেটের গাড়ী এসে পৌছলো ৯টা ৪৫ মিনিটে। এভাবে বিভিন্ন এলাকার অসংখ্য যাত্রী বাসের অপেক্ষায় প্রহর গুনছে।

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে পরিবহনের চাপ বাড়ছে। তার সাথে যানজট চরম আকার।বর্তমানে বিভিন্ন পরিবহনের হেলপার,চালকসহ কাউন্টার সংশ্লিষ্ট কর্মকতা কর্মচারী ব্যস্ত সময় পার করছে। এখন পরিবহনের ভরা মৌসুম।

যানযট ও ভীড় এড়াতে আগে-ভাগে যারা বাড়ি ফিরছেন সেসব যাত্রীর দেখা মিলছে টিকিট কাউন্টারে। বিকেল থেকে চট্রগ্রামের শিল্পাঞ্চলের মানুষ ঈদের ছুটিতে ঘরে ফিরবেন।

দূর্ভোগে পড়া যাত্রীরা জানান, কাউন্টারে এসে দীর্ঘক্ষন পর হাতে টিকেট পেলেও গাড়ী আসতে দেরী হচ্ছে। পরিবার নিয়ে ঈদযাত্রা বিরক্তিকর হয়ে উঠেছে। একদিকে শহরের ভেতরে যানজট, অন্যদিকে যাত্রীদের অতিরিক্ত ভীড়। চাঁদগাঁও ও নতুন ব্রীজের সৌদিয়া,এস আলম, মারছা,পূবরী হানিফ ও শ্যামলী বাস কাউন্টারে একই অবস্থা।

পবিত্র ঈদুল আযহায় ঘরে ফেরা মানুষ চট্রগ্রাম থেকে ছুঁটতে শুরু করেছেন শেকড়ের টানে। নিরাপদে ঘরে ফিরে ঈদের আনন্দ উপভোগ শেষে আবার কর্মস্থলে ফিরবে মানুষ। এমনটাই প্রত্যাশা সকলের।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ প্রেসক্লাব ডুমুরিয়া শাখার সাংবাদিকদের সাথে খুলনা পুলিশে নব নিযুক্ত বি-সার্কেলের মতবিনিময়

ছেলের আগুনে পুড়লো পিতার বসতবাড়ি 

হাইকোর্টের আদেশে মধুমিতা পার্কের সকল স্থাপনা উচ্ছেদ হলেও হয়নি আ’লীগ কার্যালয় 

ঘুমন্ত গাজীপুর সিটি কর্পোরেশনে অবৈধভাবে খাল দখলের মহা উৎসব

গোপালগঞ্জে ৬ যানবাহনের সংঘর্ষে পুলিশ সদস্য সহ নিহত ২, আহত ১৬

বেনাপোল পোর্ট থেকে চুরি হয়ে যাওয়া কভার্ড ভ্যান উদ্ধার, আটক ৩

গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধন

মেলানীর ১২ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে প্যারিশের উদ্দেশ্য নিউইয়র্ক ত্যাগ

যশোরে ইজিবাইক থেকে পড়ে যুবকের মৃত্যু

সুনামগঞ্জে গণমাধ্যম কর্মীর বাড়িতে আওয়ামীদের হামলা