বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৮, ২০২৩ ১১:৩৫ অপরাহ্ণ

ষ্টাপ রিপোর্টার : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে মাছ শিকারের অপরাধে জরিমানা আদায়সহ জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান উপজেলার বেতগাড়ি নামক স্থানে ছোট যমুনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনার সময় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় এক ব্যক্তিকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(০১) ধারায় ১ হাজার টাকা জরিমানা করেন এবং ৩ হাজার মিটার কারেন্ট জাল ও ১হাজার মিটার রিং জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় বলেন সারা বছরই এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে উপজেলার মিরাটের স্লুইস গেইটে সুতি জাল দিয়ে মাছ শিকারের সময়ও অভিযান পরিচালনা করা হয়েছে। বর্ষা মৌসুমে যেহেতু নদী, খাল, বিলগুলোতে পানি আসে তখন অবৈধ উপায়ে মাছ শিকারের পরিমাণ বেড়ে যায়। তাই

বর্ষা মৌসুমে অভিযানের গুরুত্বও বেড়ে যায়। অভিযানে অবৈধ ভাবে মাছ শিকারের সঙ্গে জড়িতদের জরিমানা করাসহ মাছ শিকারের নানা বিষয়ে জেলেদের সচেতনও করা হচ্ছে। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগাতিপাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পাথরঘাটায় শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ ইরানে ইসরায়েলি হামলায় নিহত

বিএনপির হরতালের আগে ট্রেনে আগুন, শিশুসহ চারজন নিহত

অস্ত্র মামলায় বেজপাড়ার চার যুবকের বিরুদ্ধে চার্জশিট

জনগণের সুখে-দুখে পাশে থেকে কাজ করতে চান মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাহিমা আক্তার

পাইকগাছায় শিক্ষক পরিবারকে জিম্মি করে ডাকাতি: থানা থেকে ১ কিমি দূরে ঘটনা

ডিমলায় স্ত্রী দিলেন ডিভোর্স, পিতা দিলেন তিন সন্তানকে কীটনাশক

ঝিকরগাছার আলোচিত মানুষ বাবু মাস্টার’র জন্মদিন পালিত

রাণীশংকৈলে সনার্তন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত