বাংলাদেশ সকাল
শনিবার , ২২ জুলাই ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৩ ১২:৩৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥  ঝিনাইদহের মহেশপুর ফুটবল খেলা নিয়ে দর্শকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ১ জন নিহত এবং আরো ৩ জন আহত হয়েছেন। (২১ জুলাই ) শুক্রবার বিকালে উপজেলার আলমপুর ৪ নম্বর স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ মন্ডল (৩০) মহেশপুর উপজেলার আলমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৫), মোকবুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭), শফিকুল ইসলামের ছেলে মতিয়ার রহমান(৩৫)। বর্তমানে আহত দুই জন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

মৃত হানিফ মন্ডলের চাচা সুমন হোসেন বলেন, শুক্রবার বিকেলে মহেশপুরের আলমপুর ৪ নম্বর স্কুল মাঠে ফুটবল খেলা হচ্ছিল। এসময় খেলা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন দর্শকদের দুটি পক্ষ। এরপর মারামারি ঘটনা ঘটে। ওই মারামিতে মারা গেছে আমার ভাইপো হানিফ মন্ডল (৩০)। সে মহেশপুরের আলমপুর রফিকুল ইসলামের ছেলে। ক্রিকেট ব্যাট ও স্টাম্প দিয়ে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজমপুর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইসমাইল হোসেন জানান, গ্রামে ফুটবল খেলা হচ্ছিল। এ সময় দু’দলের সমর্থকদের মধ্যে কথা কাঁটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় হানিফ নামে ওই যুবক মারা যান। হানিফ মন্ডল আলমপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্বে আছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তারুনী পাশা বলেন, হানিফকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। এ ছাড়া আহত অবস্থায় পেয়েছি ৩ জনকে। এদের মধ্যে ২ জনকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। আরেক জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনা শুনে স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিলাম। ফুটবল খেলা নিয়ে মারামারিতে হানিফ নামে একজন মারা গেছেন, আহত হয়েছে ৩ জন। আমরা মৃত দেহের সুরতহাল করেছি। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। তবে তাদের বাড়ি মহেশপুর থানা হওয়ায় মামলা হবে ওই থানায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব ও সমাজ সংস্থার উদ্যোগে স্বল্প মুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত 

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খাটিয়া মিছিল 

যবিপ্রবিতে বঙ্গবন্ধুর ইতিহাস চেতনা শীর্ষক সেমিনার

পাইকগাছা পৌরসভার অনিয়ম ও দূর্নীতির বিষয়ে সরেজমিনে তদন্ত -পৌর প্রশাসক মাহেরা নাজনীন

ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

আমাদের আইন -এর শেরপুর জেলা শাখার নব কমিটি গঠন

পটুয়াখালী জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত    মোঃ আবদুল আলিম।

না ফেরার দেশে আছিয়া

খুলনার কয়রায় সুন্দরবনে প্রবেশ করার অপরাধে আটক ১৪ জেলে

ঝিনাইদহে ধারালো বটি ঘাড়ের উপর পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু