বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে দিলেন ইউএনও 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গতকাল শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮ টি নিষিদ্ধ চায়না দুয়ারী মাছ ধরার জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো ঘটনাস্থলে জ্বালিয়ে দেয়া হয়।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান। এ সময় থানা পুলিশ উপস্থিত ছিলেন।

ইউএনও জানান, ঘটনার দিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুটানি টাউন সংলগ্ন দক্ষিণ পাশের বিলে অভিযান চালানো হয়। সে সময় ওই বিলে পাতানো মাছ ধরার নিষিদ্ধ ৮ টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। আগেই টের পেয়ে জাল মালিকেরা পালিয়ে যায়। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন- ১৯৫০ অনুযায়ী পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থলেই পুড়িয়ে ফেলা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও ইউএনও জানান।

রাণীশংকৈল উপজেলা মৎস্য অফিসার রাকিবুল ইসলাম জানান, চায়নাদুয়ারী জাল সবরকম মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালে বিশেষত দেশীয় ছোটমাছ ও মাছের পোনা সহজেই আটকা পড়ে এবং অনেক মাছ ও পোনা মারা যায় এবং মাছের প্রজনন ক্ষমতা চরম হ্রাস পায়।

প্রসঙ্গত: বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মৎস শিকারের জন্য নতুন এক ধরণের জালের ব্যবহার ক্রমেই বাড়ছে, যা নিষিদ্ধ কারেন্ট জালের মত মিহি ও হালকা, এবং এই জাল একবারে সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে মাছ ধরতে সক্ষম।

নতুন এই জালের পরিচিতি চায়না দুয়ারী নামে। জেলেদের অনেকে এই জাল ব্যবহার করে খুশী।কিন্তু মৎসবিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন যে এ জাল মাছসহ জলজ জীববৈচিত্র্যের জন্য কারেন্ট জালের চাইতেও ক্ষতিকর।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছার গড়ইখালী’র আলোচিত হালিম শিকারী গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে এ্যাড.ওমর ফারুক সুমন এমপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেবহাটার সরকারী কেবিএ কলেজের শিক্ষক আবু তালেবের মায়ের ইন্তেকাল

আমতলীতে চিনাবাদাম চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

দেবহাটায় হয়রানি রোধে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে মতবিনিময় সভা

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ওয়েলস আওয়ামী যুবলীগের উদ্দ্যোগে বৃটেনের কার্ডিফে সভা অনুষ্ঠিত

নির্মাণ কাজ শেষ না হতেই ৪ মাসে ভেঙ্গেছে ব্রীজের প্রতিরক্ষা দেওয়াল, প্রকৌশলী বলছেন সমস্যা নাই জামানত আছে

ঈশ্বরদীতে কিশোর গ্যাং গ্রুপের ৮ সদস্য গ্রেফতার করেছে র‌্যাব

নিউইয়র্ক সিটির চারশত বছর উদযাপনের ঘোষণা মেয়র এরিক অ‍্যাডামসে্র

ফোবর্স’র তালিকায় বিশ্বের সবচেয়ে কম বয়সী ২০ জন বিলিয়নায়ার