বাংলাদেশ সকাল
শনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্নকারী দুষ্কৃতকারীর বাড়ি ঘেরাও, তথ্য সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ

 আল আমিন বাবু, লালমনিরহাটে প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎ’র সংযোগ বিচ্ছিন্ন করার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা করে স্বেচ্ছাসেবক দলের নেতা হাসান জাহিদ জয়ের নেতৃত্বে হাফিজুল ও আসাদুলসহ একদল দুষ্কৃতকারী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সাংবাদিক সমাজে প্রতিবাদের ঝড় উঠে।

শুক্রবার সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের পুর্ব বিছনদই এলাকার হুলুটারী এলাকার শামসুলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে ঐ এলাকার সামছুল ইসলাম ও তার ছেলে হাফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুৎ’এর ট্রান্সফার মিটার লাগানোর জন্য স্থানীয়দের কাছে ৮০০/১০০০ টাকা করে চাদাঁ কালেকশন করে। এর পরে আবারও নতুন করে চাঁদা দাবি করলে স্থানীয়রা দিতে অস্বীকার করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন ঐ এলাকার সামছুল ইসলাম ও তার ছেলে হাফিজুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম।

এতে করে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে হাফিজুল ও আসাদুলের বাড়িতে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে জানতে চাইলে তাদের সাথে ধস্তাধস্তি শুরু হয়।

এই খবর পেয়ে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ইউনুস আলী ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুর রহিম ঘটনাস্থলে গিয়ে কয়েকজন ভুক্তভোগীর বক্তব্য ভিডিও ধারন করতে থাকে।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাসান জাহিদ জয়ের হুকুমে যুবদল নেতা হাফিজুল, আসাদুল, শামসুলসহ প্রায় ২০/ ২৫ দুষ্কৃতকারী সাংবাদিকের ক্যামেরা, মোবাইল ও ট্রাইপাট কেরে নিয়ে ভেঙ্গে ফেলে।

ওই স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদ হাসান জয়ের নেতৃত্বে সকলে মিলে সাংবাদিক ইউনুস ও রহিমের উপর অতর্কিত হামলা করা হয়, এতে আহত অবস্থায় দুই সাংবাদিককে স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে এ বিষয়ে সাংবাদিক ইউনুস আলী বাদী হয়ে ৯ জনকে আসামী করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহাআলম জানান উক্ত ঘটনার বিষয়ে জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে পুলিশ পাঠাই এবং এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলীতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে এনসিডি কার্যক্রমের কর্মশালা

কর্ণফুলীতে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন 

কাশিয়ানীতে আ. লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা 

আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে শহীদ জিয়া হলে বইমেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া 

সীতাকুণ্ড ফৌজদারহাটে “চট্টগ্রাম ডিসি পার্ক” ফুল উৎসবের উদ্বোধন

ঈদগাঁও থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় চার আসামী গ্রেফতার

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজনের উদ্বোধন করেন এম মঞ্জুরুল করিম রনি

“ত্যাগ ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ুক সর্বত্র”— ইউএনও মাহমুদ হাসান মৃধা

আগাম প্রস্তুতি নিয়ে লবণের মাঠে ঈদগাঁও’র প্রান্তিক চাষীরা