বাংলাদেশ সকাল
শুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে গৃহবধু আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার : নওগাঁর রাণীনগরে তানজিলা আক্তার বৃষ্টি (২১) নামে এক গৃহবধু আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী-শ্বশুড়সহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । বৃহস্পতিবার সন্ধায় গৃহবধুর বাবা হেলাল ফকির বাদী হয়ে থানায় এই মামলা দায়ের করেন। তবে আসামীরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার সুত্রে জানাগেছে, উপজেলার ছয়বাড়িয়া গ্রামের হেলাল ফকির তার মেয়ে তানজিলাকে একই উপজেলার চকমুনু গ্রামের হবিবর রহমানের ছেলে সুমন আলীর (২৫) সাথে গত তিন বছর আগে বিয়ে দেয়। বিয়ের পর থেকেই স্বামী সুমন আলী অন্য নারীর সাথে পরকিয়ায় জরিয়ে পরে। এতে তানজিলা বাধা দিলে তানজিলাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। বিষয়টি তানজিলার পরিবারকে জানালে পরিবারের লোকজন সুমনের পরিবারের লোকজনকে জানিয়েও সমাধান করতে পারেনি। এক পর্যায়ে গত বৃহস্পতিবার সকালে আবারো তানজিলা তার স্বামীর সাথে পরকিয়ার বিষয় নিয়ে কথা বলতে গেলে উভয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে স্বামী সুমন ও সুমনের পরিবারের লোকজন তানজিলাকে অকথ্য ভাষায় গালা-গালি করে নানাভাবে মান-অপমান করে আত্মহত্যায় প্ররোচিত করে। পরে বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ রাগে,অভিমানে এবং ঘৃনায় তানজিলা বিশাক্ত গ্যাসের ট্যাবলেট সেবন করে। দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে নওগাঁ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়। এর পর তানজিলার স্বামী শ্বশুর হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এঘটনায় তানজিলার বাবা হেলাল ফকির বাদী হয়ে সুমন তার বাবা হবিবরসহ চারজনকে আসামী করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,গৃহবধু তানজিলা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতাররের চেষ্টা চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলী বিআরডিবি নবনির্বাচিত কমিটির সভাপতি সহ-সভাপতি সহ সদস্যদের শপথ গ্রহণ 

গোপালগঞ্জে জেলা বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

সীতাকুণ্ডে দূর্ঘটনায় হাসপাতালের হার্বাল চিকিৎসকের মৃত্যু

রায়পুরায় প্রতিবন্ধী যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেফতার ২

ছাত্রজনতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : মাওলানা আবুল কালাম আজাদ 

কঠোর হস্তে নৈরাজ্যবাদীদের দমন করতে বললেন প্রধানমন্ত্রী

ভুরুঙ্গামারী দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের অমানবিক নির্যাতনের শিকার ছাত্র 

পশ্চিমবঙ্গে একুশে স্মরণে তৃণমূলের প্রস্তুতি সভা

খুলনার ডুমুরিয়ায় জাতীয় ভোটার দিবস-২০২৩ উদযাপন

লালপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ