বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনে অভিষেকের উপর লাঠি চার্জ দিল্লি পুলিশের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ

ভারত থেকে মনোয়ার ইমাম : আজ দিল্লি র রাজপথে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং পশ্চিম বাংলাকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করার সময় দিল্লি পুলিশ লাঠি চার্জ করল তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী এম পি উপর। সেই সঙ্গে তাঁর সাথে ছিল পশ্চিম বাংলার এম পি সুদীপ ব্যানার্জী ও কল্যাণ ব্যানার্জী এম পি এবং মালা রায়, খলিলুর রহমান এবং সৌগত রায় সহ পশ্চিম বাংলা থেকে দিল্লি তে আগত এম পি এবং মন্ত্রীদের রেহাই পায়নি লাঠি চার্জ এর হাত থেকে।

গন বিক্ষোভ চলাকালীন হঠাৎ করে দিল্লি পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে তৃনমূল দলের নেতৃত্ব। সেখানে দিল্লি পুলিশের পক্ষ থেকে রাস্তা থেকে সরে যেতে বলা হয়। কিন্তু তাতে কাজ না হওয়ার কারণে দিল্লি পুলিশের সি আই এস এফ জওয়ানদের সদস্যরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল এর উপর ঝাপিয়ে পড়ে এবং লাঠি চার্জ করতে থাকে।

লাঠি চার্জ করে অভিষেক ব্যানার্জী কে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এই ঘটনার পর কেন্দ্রীয় সরকারের সরাস্ট্র মন্ত্রী অমিত শাহ কে একহাত নেন এবং এই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারের দায়ী করেন তৃনমূল দলের নেতৃত্ব।

আজকের এই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে পশ্চিম বাংলা ছাড়া ভারতের অন্যান্য রাজ্যে থেকে তৃনমূল দলের নেতৃত্ব দিল্লি তে গিয়েছেন বিক্ষোভ প্রদর্শন করতে। আজকের এই বিক্ষোভ প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা র তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শওকত মোল্লা এবং পশ্চিম বাংলা র শিক্ষা শেলের সভাপতি মইদুল ইসলাম ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার বিধান সভার সদস্য পান্নালাল হালদার এবং মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন। এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড সদস্য মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের মাইনরিটি দলের চেয়ারম্যান এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য তৌফিক আহমেদ মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের জেলা পরিষদ সদস্য মুজিবুর রহমান মোল্লা এবং ক্যানিং পূর্বে র তৃনমূল দলের অন্যতম নেতা সাদেক লস্কর এবং সিকান্দার সেখ। মোক্তার মোল্লা এবং ভাঙড় এর চেয়ারম্যান আরাবুল ইসলাম সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের নেতৃত্ব এবং পশ্চিম বাংলা র বিভিন্ন জেলা ও ব্লক তৃনমূল দলের নেতৃত্ব হাজির ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আব্দুর রকিব মন্টুর সংবাদ সম্মেলন; আমাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করতেই মিথ্যা সংবাদ প্রচার

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ জেলাবাসী

আ.লীগের নেতাকে দেখে তেড়ে আসলেন বিএনপি নেতা; উভয় পক্ষের সংঘর্ষে আহত ১০

কারামুক্ত হলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

সাংবাদিক হানিফের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে পুলিশ কমিশনার বরাবর এলাকাবাসীর গণস্বাক্ষর

গাজায় বর্বর হামলার প্রতিবাদ ও অগ্নিসন্ত্রাসে নিহতদের স্বরণে সন্মিলিত সাংস্কৃতিক জোটের প্রদীপ প্রজ্বালন 

গাজায় শান্তি প্রতিষ্ঠায় ওআইসি’কে একসঙ্গে কাজ করা উচিত : প্রধানমন্ত্রী  

রাণীনগরে ওয়েভ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহান্নামে যাওয়ার চারটি কারণ

রাণীশংকৈলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন