বাংলাদেশ সকাল
রবিবার , ৮ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ফিলিস্তিনিদের হামলায় নিহত ইসরাইলির সংখ্যা বেড়ে ২০০, আহত ১১২০

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৩ ১২:৩১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ও রক্তপিপাসু ইসরাইলে মজলুম ফিলিস্তিনিদের হামলায় নিহত ইসরাইলির সংখ্যা বেড়ে ২০০ জনে পৌঁছেছে। আহত হয়েছে এক হাজার ১২০ ইহুদিবাদী, খবর ও ছবি পার্সটুডে।

ইসরাইলের সেনাবাহিনীর রেডিও জানিয়েছে, আজ (শনিবার) ভোর থেকে এ পর্যন্ত ২০০ জন ইসরাইলি নিহত ও এক হাজার ১২০ জন ইসরাইলি আহত হয়েছে।

এর আগে হিব্রু ভাষার ইসরাইলি পত্রিকা ইয়াদিউত অহরোনুৎ জানিয়েছিল, আজকের হামলায় অন্তত ১০০ ইসরাইলি প্রাণ হারিয়েছে। তবে হিব্রু ভাষার আরও কয়েকটি সূত্রের তথ্য অনুযায়ী, নিহত ইসরাইলির সংখ্যা আরও বেশি।

এছাড়া, ফিলিস্তিনিরা অন্তত ৫০ জন ইসরাইলিকে আটক করেছে। এর মধ্যে এক জেনারেলসহ বেশ কয়েকজন ইসরাইলি সেনাও রয়েছে বলে কোনো কোনো সূত্র দাবি করেছে।

এছাড়া অন্যান্য গণমাধ্যম সূত্রে জানা গেছে, ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরাইলের সাতটি ইহুদি উপশহরের নিয়ন্ত্রণ নিয়েছে।

হত্যা-নির্যাতন ও দখলদারির বিরুদ্ধে আজ ঐতিহাসিক সামরিক অভিযান চালিয়েছে হামাসসহ ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা। প্রথম ২০ মিনিটের অভিযানে তারা ৫ হাজারের বেশি রকেট ছুড়েছে।

পরবর্তীতে আরও কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর ফলে ইসরাইলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইহুদিবাদীদের অনেকেই ডাস্টবিনে আশ্রয় নিয়েছে বলে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণ চব্বিশ পরগনায় জননেতা শওকত মোল্লার শীতকালীন বস্ত্র বিতরণ

ডাসারে যুবকের নামে ধর্ষন মামলা; আওয়ামী লীগ নেতার পরিবার পলাতক

গুরুত্বপূর্ণ দিবস পালনে গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা 

বাগমারায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসির নিকট নির্বাচন অনুসন্ধান কমিটির সুপারিশ

ঝিনাইদহ-২ আসনের বিজয়ী প্রার্থীর সাংবাদিকদের সাথে মত বিনিময় 

মাদারীপুরের কিশোরী অপহরণ ও ধর্ষন মামলার আসামী বরিশালে র‌্যাবের হাতে গ্রেফতার

আত্রাইয়ে লেপ তোষক তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছেন কারিগররা

টার্গেট নির্বাচন : বিরোধীদের ইন্ধনে সীমান্ত দিয়ে রিপনের অস্ত্র ও গোলাবারুদের পাহাড় মজুদ

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ গ্রেডের দাবিতে মানববন্ধন

দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার আক্রান্ত রুগীদের মাঝে আর্থিক চেক বিতরণ