আশরাফুজজামান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।
গতকাল বুধবার (১৮ই অক্টোবর) সকাল ৯ টার সময় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক কাশিয়ানী উপজেলা শাখা কার্যালয়ে শেখ রাসেলের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং বিকাল ৫ টার সময় আলোচনা সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রামদিয়া শাখার বিএম গোলাম মোস্তফার উপস্থাপনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আকরাম হোসেন, রিক কাশিয়ানি জোনের সকল কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।




















