বাংলাদেশ সকাল
শনিবার , ২১ অক্টোবর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে গৃহবধুকে গলা কেটে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের রাজাপুর গ্রামে ওজোলা খাতুন (৪০) নামের এক নারীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। আহত হয়েছে আব্দুল করিম নামের এক প্রতিবেশী।

শনিবার (২১ অক্টোবর,২৩)সকাল ৬ টার দিকে ওই গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওজোলা খাতুন ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় নিহতের স্বামী শরিফুল ইসলাম কে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান জানান, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার রাজাপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী জামিলা খাতুন ওরফে ওজেলাকে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়ির গোসলখানার ভিতর থেকে ওজোলা খাতুনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আহত আব্দুল করিমকে তার স্বজনরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আব্দুল করিম জানিয়েছে নিহত জামিলার স্বামী শরিফুল ইসলাম ও প্রতিবেশী জাকির হোসেন ওজলাকে হত্যা করে। পরে তাকেও হত্যার চেষ্ঠা করে।

নিহতের স্বামী শহিদুল ইসলাম আটক হওয়ার আগে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, করিম তার স্ত্রীকে উত্যক্ত করতো। তাকে কু-প্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় হত্যা করেছে। পরে করিম আত্বহত্যা করতে নিজেই নিজের গলায় কোপ দেয়।তবে পুলিশ বলছে, পরকীয়ার কারণে এই হত্যাকান্ড ঘটতে পারে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন সারমিনা সাত্তার

গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে কিশোরী ধর্ষণের শিকার – ধর্ষকসহ সহযোগী এক নারী গ্রেফতার 

কোর্টে দায়ের করা মামলার কপি নিয়ে অভিযুক্তদের  বাড়ি গিয়ে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা; গ্রেপ্তার ২

বড়াইগ্রামে দৈনিক আজকের বসুন্ধরা’র বর্ষপূর্তি উদযাপন 

শেরপুরে ভয়াবহ অ’গ্নি’কা’ণ্ডে মূহুর্তে পুড়ে গেলো প্রায় ২ কোটি টাকার মালামাল

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দূর্ঘটনায় নারী নিহত 

সিলেটে দুই ছাত্রলীগ নেতার হাত পায়ের রগ কে*টে দিয়েছে দূর্বৃত্তরা

সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে দেড়কোটি টাকা’র ভারতীয় অবৈধ পণ্য আটক

বিএনপি করায় আওয়ামী রোষানলে হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড 

রাণীশংকৈলে ২৪১ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ৬৭টি তে