বাংলাদেশ সকাল
বুধবার , ২৫ অক্টোবর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে অটো রিক্সা চাপায় শিশু কন্যা নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ

আমতলী (বরগুনা) সংবাদদাতা: আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের উত্তর গাজীপুর নামক স্থানে ব্যাটারী চালিত অটো রিক্সার চাপায় জামিলা নামের পাঁচ বছরের এক শিশু কন্যা নিহত হয়ছে। ঘটনা ঘটেছে বুধবার বেলা ১১ টার দিকে।

জানাগেছে, উপজেলার উত্তর গাজীপুর এলাকার মিরাজ মৃধার পাঁচ বছরের শিশু কন্যা বুধবার বেলা ১১ টার দিকে রাস্তা পাড় হচ্ছিল। এ সময় চাল বোঝাই ব্যাটারী চালিত অটোরিক্সা শিশুটিকে চাপায় দেয়। রক্তাক্ত অবস্থায় স্বজনরা শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনার পরপর অটো রিক্সা চালক জুলহাস গাড়ীটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেছে। পুলিশ গাড়ীটি জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, শিশুটি রাস্তা পাড় হওয়ার সময় অটোরিক্সার চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার লুনা বিনতে হক বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘাতক গাড়ী জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ