বাংলাদেশ সকাল
সোমবার , ৩০ অক্টোবর ২০২৩ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীমান্তে নজরদারি বাড়াতে ভূরুঙ্গামারীতে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৩ ৭:৫২ অপরাহ্ণ

মোঃ আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজিবি এবং বিএস এফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩০ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ১০ টার সময় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর সোনাহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার-১০০৮ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাট নামক স্থানে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়ে পৌনে ১টা প্য়ন্ত চলে।

প্রতিপক্ষ ধুবরী সেক্টরের আওতাধীন ৪৯ বিএসএফ, ৩১ বিএসএফ এবং ১৯ বিএসএফ ব্যাটালিয়নের সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত পতাকা বৈঠকে বিজিবির ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)এসপিপি পিএসসি জি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম এবং ভারতের পক্ষে ২৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার শ্রী জিতেন্দ্র গুপ্তা। এছাড়াও উক্ত পতাকা বৈঠকে প্রতিপক্ষ ১৯ এবং ৩১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কসহ উভয় দেশের ষ্ট্যাফ অফিসার, কোম্পানী কমান্ডার এবং বিওপি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পতাকা বৈঠক আলোচনায় সীমান্তে বিজিবি-বিএসএফ এর নজরদারী বৃদ্ধি করা, গরু ও মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, বর্ডার গার্ড বাংলাদেশ এর জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাচার বন্ধ করা এবং বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে সীমান্ত এলাকা দিয়ে কোন প্রকার অস্ত্র প্রবেশ বা মজুদ না করতে পারে সে ব্যাপারে প্রতিপক্ষ সীমান্ত রক্ষী বাহিনীকে আহ্ববান জানানো হয় ।

এছাড়া দু’দেশের মধ্যে বিদ্যমান শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোন অনাকাঙ্খিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি-বিএসএফ এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হন।

সুন্দর ও শান্তিপূর্ণভাবে উক্ত পতাকা বৈঠক শেষ হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সংলাপের আর কোন সুযোগ নেই: ওবায়দুল কাদের

শান্তি সমাবেশে পৌর মেয়রের বিশাল শোডাউন আমতলীতে টক অব টাউনে পরিনত 

জামালপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

যশোরে মহান বিজয় দিবসে জিডিএল হসপিটাল’ এর ফ্রি মেডিকেল ক্যাম্প

ডাসারে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা ও ছাত্র সমাবেশ 

জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যন পদে উপ- নির্বাচন: নৌকার সমর্থনে শ্রমিক লীগ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র আমতলী উপজেলা কমিটি পুনর্গঠন পূর্বক অনুমোদন

ডোমারে আনসার সদস্যদের আবাসন ভবনের শুভ উদ্বোধন

শেরপুরে হাসিনা-কামাল-আল মামুনসহ ৫৯ জনের নামে হত্যা মামলা

এলজিআরডি এর জায়গা দখলে মেতে উঠেছে দখলবাজরা