বাংলাদেশ সকাল
সোমবার , ৫ ডিসেম্বর ২০২২ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নওগাঁ ধামইরহাটে হার্ডওয়্যারের দোকানে দুর্ধষ চুরি, চোর আটক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২২ ৭:৪৬ অপরাহ্ণ

 

আকাশ আহমেদ, ধামরাইহাট (নওগাঁ)॥ নওগাঁর ধামইরহাটে হার্ডওয়্যারের দোকানে চুরি দুর্ধর্ষ সংঘটিত হয়েছে। চোরেরা দোকান ঘরের ছাউনির টিন,সিলিং এবং গ্রিল কেটে দোকানে প্রবেশ করে নগদসহ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। সিসিটিভির ফুটেজ দেখে চোরকে গ্রেপ্তার করেথানা পুলিশ। পুলিশ আটক চোরের বিরুদ্ধে আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছেন। ওই এলাকায় দোকান পাহারায় জন্য নৈশ্য প্রহরী থাকা সত্বেও এ চুরির ঘটনার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, গত শনিবার দিবাগত ভোর রাতে (রোববার) ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের শল্পী বাজারের মেসার্স রফিক হার্ডওয়্যারের দোকানের ছাউনির টিন,মাটি ও বাঁশ দিয়ে তৈরি সিলিং ও দোকানে প্রবেশের গ্রিল কেটে চোরেরা দোকানে প্রবেশ করে। চোরের দল নগদ ৬ হাজার টাকাসহ,শ্যালো মেশিনের প্লানজার,নজেল,ডেলিভারী ভ্যাল্প,মেশিনের রিংক,ছোট-বড় বিয়ারিং চুরি করে নিয়ে যায়। এ ছাড়া ৫টি সিসি টিভির ক্যামেরার ক্ষতি সাধন করে। এতে ওই ব্যবসায়ীর মোট প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার ক্ষতি হয়। শল্পী বাজার এলাকায় ব্যবসায়ীদের উদ্যোগে দুইজন নৈশ্যপ্রহরীর পাহারা থাকাবস্থায় এ চুরি সংঘটিত হয়। এ ব্যাপারে রফিক হার্ডওয়্যারের স্বত্বাধিকারী মো.আলী রেজা বলেন, রোববার সকালে দোকান খুলে দেখেন ছাউনির টিন, সিলিং কাটা এবং গ্রিল ভেঙ্গে দোকানের প্রবেশ করে চোরের দল। দোকানের সিসি ক্যামেরায় দেখা যায় উপজেলার ধামইরহাট ইউনিয়নের রুপনারায়ণপুর (নিকেশ্বর) গ্রামের মোয়াজ্জেম হোসেন (২৮) নামে এক যুবক রাতে দোকানে প্রবেশ করে নগদ টাকাসহ মালামাল চুরি করে নিয়ে যায়। এলাকাবাসীর সহায়তায় ওই যুবককে আটক করে থানায় সোর্পদ করা হয়। সে এ চোরের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোজাম্মেল হক কাজী জানান, দোকানে চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আটক চোরকে জেল হাজতে পাঠানো হয়েছে। এ চুরির সাথে আর কারা জড়িত তা বের করার জন্য আটক আসামীর বিরুদ্ধে আদালতে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খুলনায় পুলিশের অভিযানে আওয়ামী লীগের নেতা কর্মী গ্রেফতার

গঙ্গাচড়ায় ইউএনও’কে প্রশাসনের উদ্যোগে বিদায় সংবর্ধনা

আমতলীতে আইন-শৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত 

‘গ্রিন অ্যান্ড ক্লিন  নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান 

ঝিনাইদহে ট্রাক চাপায় নারী মোটর সাইকেল চালক নিহত

গোপালগঞ্জে কলেজ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ায় ৪০ শিক্ষার্থী আটক

সীতাকুণ্ড ৩১দফা বাস্তবায়ন ও নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসের বিরুদ্ধে লিফলেট বিতরন বিএনপি’র

পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন 

বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া

ঝিকরগাছায় বখাটেদের ইভটিজিং এর শিকার স্কুল ছাত্রীর আত্মহত্যা