বাংলাদেশ সকাল
সোমবার , ১৩ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুন্ডে লেগুনা দূর্ঘটনায় ১২ কলেজ ছাত্রী আহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ

সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম সীতাকুণ্ডে যাত্রীবাহী একটি লেগুনা খাদে পড়ে ১২ ছাত্রী আহত হয়েছে। আহত সবাই ছোট দারোগারহাট তাহের মঞ্জুর কলেজের ছাত্রী।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর ৩ টার দিকে উপজেলার পৌরসভার শেখপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত ছাত্রীদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর আনুমানিক ৩টার দিকে বড়দারোগারহাট থেকে ছেড়ে আসা একটি লেগুনা পরিবহনকে একইমুখী অপর একটি দ্রুতগামী বাস পাশ থেকে ধাক্কা দিয়ে চলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে লেগুনায় থাকা ছোটদারোগারহাট তাহের মঞ্জু কলেজের ১২ ছাত্রী আহত হয়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, ‘দুর্ঘটনায় আহত ১২ ছাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারমধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নরসিংদী কারাগার থেকে লুট হওয়া শটগান ও চায়নিজ রাইফেলের ম্যাগজিন উদ্ধার

গুরুদাসপুরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ  

গংগাচড়া উপজেলা অধ্যক্ষ ফোরামে’র সাধারণ সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে দেয়ালে নতুন বাংলাদেশ গড়ার প্রতিচ্ছবি

আত্রাইয়ে ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা

সুনামগঞ্জে নাশকতার মামলায় বিএনপির ১০ নেতাকর্মীকে আটক

একুশ জাতির প্রেরণের অনির্বান শিখা – সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ 

শেখ হাসিনা-মোদির বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়নি : মোমেন

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

বড়াইগ্রামে জেলা জাতীয় যুব জোটের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত