বাংলাদেশ সকাল
বুধবার , ২২ নভেম্বর ২০২৩ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ময়মনসিংহে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীদের ক্রীড়া আনন্দ উৎসব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ

এনামুল হক ছোটন: ময়মনসিংহে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধিকতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকালে নগরীর ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুল প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এই ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান।

এ সময় তিনি বলেন, অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা বোঝা নয়। সমাজের স্বাভাবিক শিশুদের মতো তাদেরেও খেলাধূলা প্রয়োজন আছে। অধিকাংশ পরিবারেই প্রতিবন্ধীদের বোঝা হিসেবে গণ্য করা হয়। প্রতিবন্ধীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অবহেলায় পিছনে ফেলে রেখে সমাজ এগিয়ে যাবে তা কখনই সম্ভব নয়। এ দায়িত্বগুলো সঠিকভাবে পালন করলে প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং সম্পদে পরিণত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের সুপ্ত মেধার বিকাশ ঘটাতে তাদের সাধারণ শিক্ষা ব্যবস্থায় একীভূত করার ওপর জোর দিয়েছেন।

ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার মোঃ আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মুমিনুল হাসান, ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুলের সভাপতি মোঃ সফিক উল্লাহ, ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী জামান, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান, উৎকলিকার চেয়ারম্যান ফরহাদ হাসান খান। এছাড়াও অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুলের অধ্যক্ষ ড. মানস কান্তি সাহা।

আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় ৮টি ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জাঁকজমক পূর্নভাবে অনুষ্ঠিত হল ‘বাংলাদেশ খেলাঘর আসর’ পটুয়াখালীর তৃতীয় জেলা সম্মেলন

রামগড়ে ‘পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদে’র শোক সভা

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

ড. ইউনূসের ‘ইউনেস্কো’ পুরস্কার ছিল প্রতারণামূলক প্রচারণা 

দেবহাটা,উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

ঝিকরগাছায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

শেরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার মিজান

ডাসারে ‘অন্বেষণ পাঠাগারে’ মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী সম্পন্ন

নরসিংদীতে ছয় দিনের নবজাতকের চিকিৎসা করাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত মা

বৈদ্যুতিক সুইচ বন্ধ করা নিয়ে মসজিদে দু’পক্ষের সংঘ’র্ষ; আহত ৮