বাংলাদেশ সকাল
শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে ষষ্ঠ শ্রেনীর মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা!

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেনীর ছাত্রী মরিয়ম (১২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিবাড়ী গ্রামে আজ শুক্রবার সকালে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এলাকাবাসী আত্মহত্যার রহস্য উদঘাটনের দাবী জানিয়েছেন।

জানা গেছে, উপজেলার কালিবাড়ী এলাকার আজিজ মোল্লার মেয়ে মরিয়ম আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেনীতে লেখাপড়া করে। গতকাল বৃহস্পতিবার তার তৃতীয় প্রান্তিক মুল্যায়ণ শেষে হয়। ওইদিন রাতের খাবার খেয়ে মরিয়ম তার কক্ষে ঘুমাতে যায়। শুক্রবার সকালে তার মা নাজমা বেগম তাকে ঘুম থেকে জাগাতে ডাকাডাকি করে। কিন্তু মেয়ের সারা না পেয়ে পরে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে যায়।

তাৎক্ষনিক মরিয়মের মা তাকে ঘরের আড়া থেকে নামিয়ে আনে। খবর পেয়ে পুলিশ মরিয়মের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মাদ্রাসা ছাত্রীর বাবা আজিজ মোল্লা বলেন, কি কারনে আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা আমি জানিনা?

আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মাল্য অর্পন

সিদ্বিরগঞ্জে বিক্ষোভ সমাবেশে ইসরাইলের পণ্য বয়কট করার আহ্বান জানান মাওলানা দ্বীন ইসলাম

খাগড়াছড়ির অপহৃত ব্যক্তি ঢাকায় উদ্ধার, গ্রেফতার ৩

নাটোরে লিগ্যাল এইডের পরামর্শে ৪৪৬ মামলা নিষ্পত্তি

রামগড়ে মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা 

খাদ্যবান্ধব কর্মসূচিতে পোকাযুক্ত, নিম্নমানের চাল বিতরণ

রায়পুরায় ইউএনও রোজলিন শহীদ চৌধুরীর যোগদান

ঝিনাইদহে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

নরসিংদীতে ৪০ জনের মনোনয়নপত্র দাখিল

আমঝুপি তে বিআরডিবির উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ ও আলোচনা সভা