বাংলাদেশ সকাল
শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারায় নৌকার প্রার্থীকে ফুল দেয়ায় যেন গলার কাটা হল এসআই জিলালুরের 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানানোই যেন গলার কাটা হল এসআই জিলালুর রহমানের। আইন শৃংখলা দায়িত্বে নিয়োজিত থেকে কোন একক প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানানোর কোন সুযোগ নেই সরকারী কর্মকর্তাদের। অথচ নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করে সঙ্গে আরেক এসআই রাশেদকে নিয়ে তাহেরপুর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে দলীয় নেতৃবৃন্দের সামনে নৌকার প্রাথী আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

প্রার্থীর প্রতি এমন দরদ পুলিশ সদস্যের সুনামকে নষ্ট করবে বলে মনে করেন বিশিষ্টজনরা। ফুল দেয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টালের শিরোনাম হয়ে দাঁড়ায়। এমন ঘটনা আইন শৃংখলা বাহিনীর দায়িত্বে অবহেলার পরিচয় বহন করে। দলীয় প্রার্থীকে পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের ঘটনায় বিষ্ময় প্রকাশ করেছিলেন সাধারণ ভোটাররা। এমন ঘটনা ঘটান তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জিলালুর রহমান এবং এসআই রাশেদ।

ওই ঘটনায় নড়ে চড়ে বসেন রাজশাহী জেলা পুলিশ। ঘটনাটি ভাইরালের ২৪ ঘন্টার মধ্যেই এসআই জিলালুর রহমানকে জেলা পুলিশ লাইন্স-এ ক্লোজড করে নেয়া হয়। তবে তার সাথে থাকা আরেক এসআই রাশেদকে এখনো ক্লোজড করা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে, এইচ, এম এরশাদ।

আইন শৃংখলা বাহিনীর সদস্য হয়ে কোন প্রার্থীকে এভাবে ফুলেল শুভেচ্ছা জানাতে পারেন না। পুলিশ সদস্যের স্বজনপ্রীতির ঘটনায় এলাকা জুড়ে সংসয়ের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছিল। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে প্রতিটি নির্বাচনী এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় নিরেপেক্ষ দ্বায়িত্ব পালন করার কথা আইন শৃংখলায় নিয়োজিত সদস্যদের। কোন প্রার্থী যেন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ না করে সে দিকে খেয়াল করা। সেটা না করে নিজেই ভেঙ্গে ফেলেন নির্বাচনী আচরণবিধি।

আইন শৃংখলা বাহিনীর সদস্যের একপাক্ষিক আচরণ পুলিশের সততাকে যেন নষ্ট করতে না পারে সে জন্য তাকে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে দ্রæত জেলা পুলিশ লাইন্স-এ ক্লোজড করা হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করার জন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন। নির্বাচনে কোন প্রার্থীর হয়ে যেন প্রভাব বিস্তার করতে না পারে সে কারনে প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলীর নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। সেই সাথে ভোটাররা যেন ভোট কেন্দ্রে ভালো ভাবে যেতে পারে সে ব্যবস্থাও গ্রহণ করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রূপপুর বিদ্যুত প্রকল্পের দোভাষী’র মরদেহ উদ্ধার

শিবপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার 

সীতাকুণ্ডে ট্রেন ও পুলিশের পিকআপ ভ্যানে সংঘর্ষ : নিহত ৩, আহত ৪

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব   

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র বার্ষিক বনভোজন  

ডিস্ট্রিক্ট ৩১৫বি১ এর লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইয়ুথ ক্যাম্প জয়যাত্রা অনুষ্ঠিত

শেরপুর জেলা আ.লীগকে হাইব্রিড মুক্ত করার অঙ্গিকার নতুন সা. সম্পাদক ছানু’র

মুক্তিযুদ্ধের সংগঠক ও এরশাদ বিরোধী আন্দোলনের নেতা এমদাদ উল্লাহ বাচ্চু মিয়ার ২য় মৃত্যুবার্ষিকী পালিত 

ভূরুঙ্গামারীতে অভিনব কায়দায় সুপারির বস্তায় ৫৮৫ বোতল ফেন্সিডিল পাচারকালে আটক ১

৩৩০ মিয়ানমার বিজিপির সদস্যকে নিজ দেশে হস্তান্তর; বর্ডারে জিরো টলারেন্স বিজিবি’র