বাংলাদেশ সকাল
সোমবার , ৪ ডিসেম্বর ২০২৩ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পুলিশ সুপারের সাথে নড়াইল মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়, শুভেচ্ছা ও সম্মাননা প্রদান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ

খন্দকার আছিফুর রহমান : নড়াইল জেলার নবাগত পুলিশ সুপার মোহা: মেহেদী হাসানের সাথে নড়াইল মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক প্রদান ও এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ ডিসেম্বর সোমবার দুপুর ১ টায় নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উক্ত ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক প্রদান এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় সদ্য আত্মপ্রকাশ করা নড়াইল মডেল প্রেসক্লাবের সাফল্য কামনা করে উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিকদের মিষ্টিমুখ করানো হয়।

মতবিনিময় কালে নড়াইল পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান বলেন, ভেদাভেদ নয়; সকল প্রেসক্লাব নেতৃবৃন্দ- সাংবাদিকরা আমার আপনজন। সাংবাদিকরা সমাজের সকল বিষয় তুলে ধরে আমাদের সহযোগিতা করেন।

নড়াইল মডেল প্রেসক্লাবকে সাধ্য অনুযায়ী সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিনি আরো বলেন, নড়াইল জেলায় সন্ত্রাসী, অস্ত্রধারী, অপরাধী ও মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স অবস্থান। আপনারা সাংবাদিকরা উক্ত সকল অপরাধ-অপরাধীদের তথ্য দিয়ে ও পত্রিকায় সংবাদ তুলে ধরে সন্ত্রাস- অপরাধী নির্মূল এবং মাদকমুক্ত নড়াইল গড়তে আমাদের সহযোগিতা করবেন।

এছাড়া অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন নড়াইল মডেল প্রেসক্লাবের সভাপতি খন্দকার আছিফুর রহমানের সুস্থতা কামনা করেন তিনি।

উক্ত সম্মাননা স্মারক প্রদান, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়কালে নড়াইল মডেল প্রেসক্লাব নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক অশোক কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, সহ-সভাপতি, মো: পিকুল আলম, সহ-সভাপতি, কনক মাহবুব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মাহিদুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক মিল্টন শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, দপ্তর-সম্পাদক মোঃ রাসেল হুসাইন, অর্থ-সম্পাদক খন্দকার আনিসুর রহমান, উপ-অর্থ সম্পাদক মোঃ ইমন খান, প্রচার সম্পাদক সাব্বির জমাদ্দার, উপ-প্রচার সম্পাদক সৈয়দ রমজান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, তথ্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ শেখ, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা খানম মৌসুমি, নির্বাহী সদস্য মিনারুজ্জামান মিরন সহ অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিকরা।

উল্লেখ, গত ২৪ নভেম্বর এক ঝাঁক প্রবীণ-নবীন সাংবাদিকদের নিয়ে নড়াইল মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ হয়। ভেদাভেদ-নেতৃত্ব-স্বার্থ বা অর্থ নয়; তৃণমূল পেশাদার সাংবাদিকদের বিপদের মুহূর্তে ঐক্যবদ্ধ ভাবে পাশে থাকা-ই নড়াইল মডেল প্রেসক্লাবের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে টাকা আত্নসাতের অভিযোগে কুরিয়ার সার্ভিস কর্মী গ্রেফতার 

নির্ধারিত সময়সীমার ২৪ দিনেও শুরু হয়নি পুরোদমে বাঁধের কাজ, পিআইসি গঠনে অনিয়ম দূর্নীতির অভিযোগ 

বাগমারায় আচরণবিধি ভঙ্গের অভিযোগে নৌকার প্রার্থী কালাম এবং চেয়ারম্যান আলমগীরকে শোকজ নোটিশ

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন 

অভয়নগরের গাজীপুরে ৩ দিন ব্যাপি ফাতেহা শরীফ শুরু : শুক্রবার আখেরি মোনাজাত 

নালিতাবাড়ীতে ধান ক্ষেত থেকে এক নারীর মৃত দেহ উদ্ধার

ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়ীঘর ভাংচুর ও লুটপাট

সাংবাদিক বাবু চৌধুরী’র শ্বশুর আব্বার ইন্তেকাল : বিএমএসএস’র শোক প্রকাশ

শার্শা ৬নং গোগা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাণীশংকৈলে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন রোগ, মিলছে না প্রয়োজনীয় ভ্যাক্সিন