বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শার্শায় উলাশী ইউনিয়নে চলছে মিলন বাহিনীর তান্ডব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৩ ৯:৪২ অপরাহ্ণ

যশোর অফিস: শার্শায় চলছে সাবেক উলাশী ইউনিয়ন এর মেম্বার ও নীলকুঠি জঙ্গলের পতিতা সর্দার তরিকুল ইসলাম মিলন এর তান্ডব। দ্বাদশ জাতিয় নির্বাচনকে কেন্দ্র করে সে প্রতিদ্বন্দি প্রার্থীর সমর্থকদের উপর এসব তান্ডব চালিয়ে খুন করার হুমকি প্রদান করছে বলে থানায় ৭জনকে আসমি করে আরো অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বাদি হয়ে ওই ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম।

আসামিরা হলোঃ- উলশী গ্রামের আব্বাস উদ্দিন এর ছেলে তরিকুল ইসলাম মিলন (৪০) রফিকুল ইসলামের ছেলে সোহেল (৩২) আহম্মেদ আলীর ছেলে টুটুল (৩০) আসাদুল ওরফে নাককাটি (৩৬) আলাউদ্দিন এর ছেলে রাজু (৩৫) রাজ্জাক এর ছেলে আলীম (৩৫) ও পিপলুর ছেলে আশিক (২৮) সহ অজ্ঞাত ৭/৮ জন।

বাদি উলাশী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, শার্শা উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীলীগের দুটি গ্রুপ রয়েছে। এর একটি নেতৃত্ব দেয় ৮৫-যশোর (শার্শা-১) এর সাংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এবং অপরটির নেতৃত্ব দেয় যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন। এই দুই নেতা ছিলেন শার্শা-১ আসন থেকে দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচন এর বাংলাদেশ আওয়ামীলীগের মনোনায়ন প্রত্যাশী। গত ২৬ নভেম্বর ঢাকা থেকে ঘোষনা আসেন বর্তমান সাংসদ শেখ আফিল উদ্দিন মনোনায়ন পেয়েছেন।এই সংবাদ প্রচার হওয়ার সাথে সাথে মিলন তার দলবল নিয়ে আমার উলাশী বাজারের ব্যক্তি গত অফিস ভাংচুর করে। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং আশরাফুল আলম লিটন এর ছবি ছিড়ে ফেলে।

তিনি আরও বলেন, অফিসে থাকা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সে এখনো অফিস তার গুন্ডা বাহিনী নিয়ে নিজের দখলে নিয়েছে। এরপর ২৭ নভেম্বর সে আমার ইউনিয়ন পরিষদে যেয়ে চেয়ারম্যানের চেয়ারে বসে অকথ্য ভাষায় গালাগালি এবং ইউনিয়ন পরিষদ সে চালাবে বলে ঘোষনা দেয়। সে আরো বলে আমি যদি এসব কাজে বাধা প্রদান করি তাহলে সে আমাকে খুন করিয়া ফেলিবে। তার দলবল বাহিনীর ভয়ে আমি পরিবার পরিজন নিয়ে নিরাপ্তা হীনতায় ভুগছি।

নাম প্রকাশ না করার শর্তে জনৈক এক ব্যক্তি বলেন, মিলন মেম্বার একজন দুষ্ট প্রকৃতির লোক। সে এর আগে উলাশী নীল কুঠি জঙ্গল নামে একটি পার্ক গড়ে তোলে। এবং সেখানে ছোট ছোট ঘর বানিয়ে সে প্রত্যান্ত অঞ্চল থেকে উঠতি বয়সের মেয়েদের এনে দেহ ব্যবসা করত। এলাকার পরিবেশ খারাপ হয়ে যাওয়ায় ওই পার্কের আশে পাশের মানুষ তাকে পিটিয়ে এলাকা ছাড়া করে এবং নীল কুঠি জঙ্গল নামে পার্কটি ভেঙ্গে দেয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শার্শা থানার ওসি আকিকুর রহমান বলেন, এরকম একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমাদের টিম মানবিক পরিবারের বৃক্ষ রোপণ অভিযান শুরু 

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুন:বহাল করবে বিএনপি-দুলু

ধামইরহাটে ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট আইডিয়াল মাদরাসার সুধী সমাবেশ ও বার্ষিক ফলাফল প্রকাশ 

মাদক ক্রয়-বিক্রয়ের নিরাপত্তা নিশ্চিতেই অস্ত্র বহন করত হারুন : র‌্যাব

শেরপুরে নিখোঁজের দুই দিন পর আক্তারে লাশ উদ্ধার

জেলেনস্কিকে শারীরিক আক্রমণ না করে ‘সংযম’ দেখিয়েছেন ট্রাম্প : রাশিয়া

জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে আটক যুবক

ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে ডোমারে বিএনপির বিক্ষোভ সমাবেশ 

দেবহাটায় বিশ্ব শিশু অধিকার দিবস’২৩ উদযাপন

মানসিক ভারসাম্যহীন মায়ের কোলজুড়ে এলো ফুটফুটে কন্যাসন্তান, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন