বাংলাদেশ সকাল
শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কর্ণফুলীতে দুর্নীতি বিরোধী দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৩ ১১:৫৭ অপরাহ্ণ

ওসমান হোসাইন, কর্ণফুলী : আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার ৯ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব:) এস এম আশরাফুল ইসলাম।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াছিনের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের-২ সহকারী পরিচালক নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজিজুর রহমান প্রমুখ।

উপস্থিত ছিলেন সরকারি উপজেলা কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, আনসার, ছাত্র-ছাত্রী, ব‍্যবসায়ী ও জনপ্রতিনিধি বৃন্দ।

বক্তারা বলেন, প্রতিঘাত বা প্রতিরোধ করলে অনেকেই শত্রু হতে পারেন। এক্ষেত্রে দুর্নীতির প্রভাবের ক্ষতির বিষয়ে বোঝানো ও সচেতনতার মাধ্যমে দুর্নীতি বহুলাংশে কমানো সম্ভব। ধীরে ধীরে আমরা প্রতিটি ক্ষেত্রে এখন সচেতন। বর্তমানে আমরা দুর্নীতি বন্ধের জন্য যে ক্রিয়া করছি, ভবিষ্যতে তার প্রতিক্রিয়ায় দুর্নীতি বন্ধ হবে। তাই থেমে থাকলে চলবে না। আমাদের কাজ করে যেতে হবে।

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি করে সেটি কর্ণফুলীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়ানীতে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতারণ

উপজেলা আ’লীগের কমিটি বয়কট করে স্থানীয় সংসদকে আহবায়ক ঘোষণা

ঈশ্বরদীতে ১০০০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রায়পুরায় ৭ বারের ইউপি সদস্যের মৃত্যু 

শেরপুরে নয়ানী বাজারে বাঁশ শিল্প ও প্লাস্টিকের দড়ির গোডাউনে অগ্নিকাণ্ড

মেহেরপুরে হিজড়া অপহরণ ও নির্যাতন মামলায় দুই হিজড়া কারাগারে

জগন্নাথপুরে ডাউকা নদীর পাড় কেঁটে মাটি উত্তোলন, অভিযোগ দায়ের 

নতুন বছরের ৮ সংকল্প

প্রেমের টানে রংপুরের নিপা উখিয়াতে; জীবনসঙ্গী হলেন পঙ্গু হুমায়ুনের

সোনারগাঁও আ.লীগের আনন্দ শোভাযাত্রায় পিরোজপুর ইউপির ২নং ওয়ার্ডের নেতাকর্মীদের বর্নাঢ্য শোডাউন