বাংলাদেশ সকাল
শনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোলে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সহ গ্রেফতার ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী উত্তর বারপোতা গ্রাম থেকে ৫০০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শিমুল হোসেন (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে নিষিদ্ধ এই ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিমুল হোসেন বেনাপোল পোর্ট থানাধীন খলসী গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের বারোপোতা গ্রামস্থ চারা বটতলা নামক স্থানে পাঁকা রাস্তার উপর হতে অবৈধ ৫০০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শিমুল হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত