বাংলাদেশ সকাল
রবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডে প্রকাশ্যে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ

 

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের জেলার সীতাকুণ্ড উপজেলাস্হ বারৈয়াঢালা ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে নুর মোস্তফা ওরফে বজল মিয়া (৫৫) নামে এক গ্রাম্য সর্দারকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি উপজেলা যুবদলের নেতা মোঃ ইসমাইলের বড় ভাই।

মোঃ ইসমাইল জানায়,আজ রোববার সন্ধ্যা সাতটায় উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের নোয়াপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বজল এলাকার আবসরপ্রাপ্ত সুবেদার মুজিবুল হকের পুত্র।

এদিকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত যুবক তৌহিদুল ইসলাম নিহত বজল এর আপন মামাতো ভাই। তার বিরুদ্ধে ডাকাতির ঘটনায় একাধিক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানা পুলিশ।

স্থানীয়দের তথ্যসূত্রে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ জানান, পারিবারিক পূর্ব বিরোধের জেরে সন্ধ্যায় নুর মোস্তফাকে একা পেয়ে তার উপর অতর্কিত হামলা চালান তৌহিদুল ইসলাম ও তাঁর অনুসারী ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল।

এই সময় তাঁরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোস্তফার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে দেন। এরপর মৃত্যু নিশ্চিতে তাঁর বুকে গুলি করেন।

ঘটনার পর চারদিক থেকে মানুষ জড়ো হতে থাকলে হামলাকারী তৌহিদুল ও তাঁর অনুসারীরা ফাকা গুলি করতে করতে পালিয়ে যায়।

পুলিশ আরো জানায়, নিহত নুর মোস্তফা ও তৌহিদুল ইসলাম আপন মামাতো-ফুফাতো ভাই। তাদের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এছাড়াও ডাকাতিসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের জন্য তৌহিদুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি গ্রাম্য সালিশ হয়। সালিশে তাকে গ্রামে প্রবেশ করতে নিষেধ করা হয়েছিল।

যার কারণে নুর মোস্তফার উপর ক্ষিপ্ত হয়েছিলেন তৌহিদুল। আজ রবিবার সন্ধ্যা তাকে একা পেয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, হামলা পরবর্তীতে আহত ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শরীর থেকে তাঁর ডান হাত বিচ্ছিন্নের পাশাপাশি বুকে গুলির আঘাতের চিহ্ন রয়েছে।

পূর্ব বিরোধের জেরে গ্রাম্য সর্দারকে কুপিয়ে হত্যার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম।

তিনি বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। হত্যাকারী তৌহিদুল একজন স্বীকৃত ডাকাত। তাঁর বিরুদ্ধে থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে।

নিহত ওই ব্যক্তির শরীর থেকে ডান হাত বিচ্ছিন্ন হলেও গুলির ব্যাপারে নিশ্চিত নন তিনি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।লাশ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফেসবুকে পরিচয়, ভারতীয় গৃহবধুকে নিয়ে পালিয়ে গেল বাংলাদেশী যুবক 

ডুমুরিয়ায়  রুগ্ন গরু জবাই করে মাংস বিক্রয়কালে ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদন্ড

ঈদগাঁওর ঐতিহ্যবাহী ফুলেশ্বরী নদী দখল ও দূষণে অস্তিত্ব সংকটে 

টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেকে উচ্চস্বরে গান-বাজনার দায়ে জরিমানা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অভিযানে ফেনসিডিল, তাড়ী ও ইয়াবাসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রাজ্জাক গ্রেফতার 

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের শুভ উদ্বোধন

টাঙ্গাইল সড়কে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ 

পাথরঘাটা পাবসস এর আওতাধীন খালগুলো পুনঃখননের দাবীতে মানববন্ধন