বাংলাদেশ সকাল
সোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে সংবাদকর্মীর উপর হামলা : প্রেস ক্লাবের নিন্দা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও : ঈদগাঁও প্রেস ক্লাবের সহ অর্থ সম্পাদক, দৈনিক রূপসী গ্রামের প্রতিনিধি এম, সরওয়ার সিফা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে। ২৪শে ডিসেম্বর রাতে ধারালো অস্ত্র দিয়ে তাকে মাথায় উপরে কোপানো হয়। এসময় সে মাথায় ও হাত সহ শরীরের বিভিন্ন স্থানে যখন প্রাপ্ত হয়।

স্থানীয় বাসস্ট্যান্ডের লাল ব্রিজের উত্তর পার্শ্বে মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

আহত সংবাদকর্মী বর্তমানে ঈদগাহ মড়েল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে জনৈক যুবক সাঙ্গপাঙ্গদের নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বাজারস্থ মড়েল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার হাফেজ মাওলানা মোঃ হাবিবুর রহমান তার মাথায় ছয়টি সেলাই দেন। হামলাকারী লবণ শ্রমিক বলে জানা গেছে।

আহত সরওয়ার ইসলামাবাদের দক্ষিণ খোদাই বাড়ির বাসিন্দ। বাজার থেকে বাড়ি ফেরার পথে ঘটনা ঘটানো হয় বলে জানা যায়। খবর পেয়ে আহতের সহকর্মী ও পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসেন। সংঘটিত ঘটনায় আহত সরওয়ার আইনী আশ্রয় নেবে বলে জানায়।

এদিকে বর্বরোচিত এ হামলার ঘটনায় ঈদগাঁও প্রেস ক্লাব নেতৃবৃন্দ তীব্র নিন্দা,প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসী যুবককে আইনের আওতায় আনার আহ্বান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাদাঘাট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি নজরুল, সম্পাদক হারুন

রাণীনগরে সরিষা চাষে সফল মাদ্রাসা শিক্ষক হারুন

ভালুকায় আগুনে প্রাইভেটকার সহ ৪০ দোকান পুড়ে ছাই

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন

যশোরের চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

গঙ্গাচড়া জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময় ও ইফতার মাহফিল

নওগাঁর বদলগাছী মহাদেবপুর আসনের প্রার্থী সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা 

২৪ মে নিউইয়র্কে আমেরিকান ক্বারি অ্যাওয়ার্ড, উম্মোচিত হলো ট্রফি