রতন দে,মাদারীপুর প্রতিনিধি : সংসদ নির্বাচনের রেশনা কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এ নির্বাচনে ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ইতিমধ্যে গণসংযোগ শুরু করছেন
ডাসার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈ। দলীয় সকল কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা লক্ষ্যনীয়। সদ্য সমাপ্ত নির্বাচনে অধ্যাপীকা তাহমিনা বেগম এমপির পক্ষে কাজ করেছেন তিনি।
স্থানীয়রা জানান, এডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈ অত্যন্ত বিনয়ী ছেলে। কখনো কারো সাথে খারাপ আচরণ করেনি। আশা করি নির্বাচিত হলে ভালো করবে। তার সাফল্য কামনা করি।
এক সাক্ষাৎকারে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈ বলেন, ডাসারের আওয়ামী রাজনীতিতে আমার সবসময় সক্রিয় ভূমিকা রেখেছি।আমি রাজনীতি করি জাতির পিতার আর্দশকে লালন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশকে বিশ্বের বুকে মডেল রাষ্ট্র হিসেবে উন্নয়ন করে তুলেধরছেন। আমাদের ডাসার উপজেলার রুপক ধারক বাহক ছিলেন মরহুম সৈয়দ আবুল হোসেন মহোদয়। তার হাতে সৃষ্টি ডাসার নবগঠিত উপজেলা। তিনি বেচেঁ থাকলে আমাদের এ উপজেলাটি মডেল উপজেলা হতো অল্পদিনের মধ্যে। তারঁ কথা ডাসারবাসী সারাজীবন মনে রাখবে। মহান নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আমি ডাসার বাসীর দৈনদিন জীবনের উন্নয়ন ঘটানোর জন্য কাজ করতে চাই। ডাসার উপজেলাকে মরহুম নেতা সৈয়দ আবুল হোসেন সাহেব যে ভাবে গড়তে চেয়েছেন তার জন্য আমি আমার নেতা ঢাকা ৮ আসনের মাননীয় এমপি জনাব আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও আমার নেতা বর্তমান মাদারীপুর ০৩ আসনেন মাননীয় এমপি আধ্যাপিকা তাহমিনা বেগমের পরামর্শ, সাহায্য, সার্বিক দিক নিয়ে আলোচনা করে সরকারের সকল উন্নয়ন কার্য পরিচালনা করে উন্নয়ন করতে চাই। ডাসার উপজেলাকে আধুনিক শহর করার জন্য সৈয়দ আবুল হোসেন ফাউন্ডেশন সব সময় কাজ করে এগিয়ে নিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি। মরহুম সৈয়দ আবুল হোসনের সকল পরিকল্পনা ডাসার বাস্তবায়িত হবে আমি এ আশা করি। সকলকে সাথে নিয়ে ডাসার উপজেলার উন্নয়ন করার জন্য কাজ করব।




















