বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিশ্বমানের অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় দেশের সেরা শিল্প-স্থাপনা হিসেবে স্বীকৃতি পেল বিএম কনটেইনার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ

 

আনিছুর রহমান, স্টাফ রিপোর্টার : “৯ম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো 2024” -এ ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) কর্তৃক শিল্প বিভাগে দেশের সেরা অগ্নি নিরাপত্তা ব্যবস্থাসম্পন্ন শিল্প-স্থাপনা হিসেবে দেশের অন্যতম ব্যবসায়িক শিল্প পরিবার স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সিস্টার কনসার্ন বিএম কন্টেইনার ডিপো লিমিটেড স্বীকৃতি পেল।

গত সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসাব সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি। স্মার্ট গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মাইনুল আহসান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সেফটি এক্সিলেন্স-চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব তপন কান্তি ঘোষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অথরিটি ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি জনাব জসিম উদ্দিন, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি জনাব আমিন হেলালী উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তার সমাপনী বক্তব্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি সিতাকুন্ডে অবস্থিত বিএম কন্টেইনার ডিপো লিমিটেডের অফ-ডক প্রাঙ্গনে এমন বিশ্বমানের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের জন্য উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পর্ষদকে বিশেষভাবে প্রশংসা করেন।

ইসাব চারটি বিভাগে (যেমন আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, শিল্প-আরএমজি এবং শিল্প-অন্যান্য) সেক্টরে নিরাপত্তা শ্রেষ্ঠত্ব পুরস্কার ঘোষণা করে। বিচারক প্যানেল ছিলেন বুয়েট, কুয়েটের অধ্যাপক এবং দেশের প্রথিতযশা স্থপতিবৃন্দ।

বিএম কন্টেইনার ডিপো লিমিটেড বাংলাদেশের প্রথম শিল্প যেখানে সাধারণ ফায়ার ডিটেকশন, ফায়ার হাইড্রেন্ট এবং স্প্রিংকলার সিস্টেম ছাড়াও এর পুরো ২৪ একর ইয়ার্ড এবং ওয়ারহাউজ এলাকা জুড়ে অ্যালকোহল প্রতিরোধী ফোম ফায়ারফাইটিং সিস্টেম ইনস্টল করা হয়েছে। সবধরণের বিপজ্জনক পণ্য হান্ডলিং করার জন্য IMDG কোড অনুসারে রাসায়নিক সুরক্ষা বাড়াতে অফ-ডক ডিপোটির ওয়ারহাউজগুলোতে ৩০০টি রাসায়নিক ডিটেক্টরও ইনস্টল করা হয়েছে। এছাড়াও ডিপোটিতে নিজস্ব ফায়ার ব্রিগেড রয়েছে যাদের নেতৃত্বে আছেন ফায়ার এবং সিভিল ডিফেন্স অথরিটির একজন প্রাক্তন অফিসার।

সম্প্রতি স্মার্ট গ্রুপের রাসায়নিক, পলিমার এবং এলপিজি শিল্পের অগ্নি নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিকীকরণের জন্য বিদ্যমান ফায়ার হাইড্রেন্ট সিস্টেমের পাশাপাশি অ্যালকোহল প্রতিরোধী ফোম সিস্টেম ইনস্টল করার পদক্ষেপ নিয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ১

গোমাতলী উচ্চ বিদ্যালয়ে ঈদগাঁও যুব ঐক্য পরিবারের আয়োজনে সচেতনতা সমাবেশ ও শপথ পাঠ 

অন্ত:সত্ত্বার তলপেটে লাঠির আঘাতে শিশুর মৃত্যু: বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

স্বরাষ্ট্র উপদেষ্টার নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন

নারায়ণগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনার দুটি ভ্যান হস্তান্তর করলেন জেলা প্রশাসক 

ডিমলায় আশ্রয়ন প্রকল্পের ৫০ পরিবার ভোগান্তিতে

সোস্যাল ইসলামি ব্যাংক লিঃ ময়মনসিংহ শাখার পক্ষ থেকে মসিক মেয়র কাছে কম্বল হস্তান্তর

আমি ডাক্তার কম, শয়তান বেশি : পাইকগাছা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডাক্তার মামুন

ফুলপুরের নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের সোহেল এর স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় 

যশোর মাগুরা মহা সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১