বাংলাদেশ সকাল
সোমবার , ১২ ডিসেম্বর ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দলের কিছু মানুষ অন্যায় করেছে বলে আবারো দুর্নীতি ইস্যুতে সরব শোভনদেব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২২ ২:২৩ অপরাহ্ণ

 

তাপস বিস্বাস, কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি॥ফের দুর্নীতি ইস্যুতে মুখ খুললেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। রাজারহাটে তৃণমূলের তরফে আয়োজিত এক রক্তদান শিবিরে গিয়ে বিদ্যুৎমন্ত্রী বললেন, ‘আমাদের দলের কিছু কিছু মানুষ অন্যায় করেছে বলে মনে হচ্ছে। কিন্তু কোর্ট যতক্ষণ না বলছে আমি হ্যাঁ বলব না।’ তাঁর কথায়, ‘সমাজে যেমন ভালো লোক আছে, তেমন খারাপ লোকও আছে। তার প্রতিফলন সব রাজ্যে আছে।

এর আগেও শোভনদেব দাবি করেছিলেন যে কোনও দলের ১০০ শতাংশ নেতা-কর্মী সৎ হতে পারেন না। সেই সুরেই শোভনদেব রবিবার আবারও বলেন, ‘গোটা বিশ্বে যদি কোনও রাজনৈতিক দল বলে তার দলে একটিও খারাপ লোক নেই, তাহলে সেই দলের চাকরবৃত্তি করব।’ কয়েকদিন আগেও এই একই কথা বলেছিলেন তৃণমূল সরকারের মন্ত্রী। আবারও এই কথা বলে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। দলের কেউ ‘ভুল’ করলে, গোটা দল খারাপ নয়, এটাই তাঁর বক্তব্য। বিজেপিকে তোপ দেগে তৃণমূল নেতা প্রশ্ন করেন, ‘যারা কোটি কোটি টাকা নিয়ে চলে গেল, তাদের যাওয়ার রাস্তা কে করে দিল?’

এদিকে তৃণমূলে অসৎ লোক থাকার কথা কার্যত স্বীকার করে নিয়ে শোভনদেব বলেন, ‘সারা ভারতের সব নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেলাম করে। যেসব রাজ্যে ওদের (বিজেপির) বিরুদ্ধ দল আছে, রাজনৈতিকভাবে লড়াইয়ের ক্ষমতা নেই, সেখানেই ইডি, সিবিআই লাগিয়েছে।’ উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই ধারাবাহিক ভাবে তৃণমূলকে চোর বলে কটাক্ষ করে এসেছে বিজেপি। এর প্রেক্ষিতে শোভনদেবের বক্তব্য, ‘একজন চুরি করলেও দলের সকলে চোর নয়।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মন্ডপে মন্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেন নারীরা

প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিক উবায়দুল্লাহ রুমির পিতৃবিয়োগ

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতিকে জামায়াতের শুভেচ্ছা

শেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

বগুড়ায় দ্যা ব্রিলিয়্যান্ট ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও  সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিল মনোনীত

যুক্তরাষ্ট্রে ফেরার পথে এয়ারপোর্টে সিটিজেন ও গ্রিনকার্ডধারীদের তল্লাশী

মিয়ানমারের জাতীয় গ্রন্থাগারে বই অনুদান দিয়েছে বাংলাদেশ দূতাবাস

“ত্যাগ ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ুক সর্বত্র”— ইউএনও মাহমুদ হাসান মৃধা