বাংলাদেশ সকাল
রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাঙামাটির জুরাছড়িতে নুরুল ইসলামের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করে দিয়েছে উপজাতি সন্ত্রাসীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলায় উপজাতি সন্ত্রাসীদের এলোপাতাড়ি দায়ের কোপে কৃষি অফিসের বাঙালি কর্মচারী নুরুল ইসলামের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে বলে জানা যায়।

ঘটনাটি গতকাল (শনিবার) ২৪ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৭টায় ঘটেছে। বর্তমানে আহত বাঙালি যুবক নুরুল ইসলাম চট্টগ্রাম হাসপাতালে ভর্তি রয়েছে।

কৃষি অফিসের কর্মচারি নুরুল ইসলাম যে বাসায় ভাড়া থাকেন সে বাসার মালিকের উপর উপজাতি যুবকরা হামলা চালায়, এসময় বাসার মালিককে হামলাকারী উপজাতি সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হন বাঙালি নুরুল ইসলাম। তার হাতের আঙ্গুলটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত বাঙালি নুরুল ইসলাম রাঙামাটি জেলার লংগদু উপজেলার মাইনীমূখ ইউনিয়নের গাথাঁছড়া (সিলেটি পাড়া) মোঃ আলীর ছেলে। সে জুরাছড়ি উপজেলার কৃষি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে নিয়োজিত আছে।

উপজাতি সন্ত্রাসীরা কতটা হিংস্র ও উশৃংখল হলে এভাবে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করতে পারে? বিষয়টিকে দুঃখজনক এবং অমানবিক বলেছেন স্থানীয়রা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফুলপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা 

হিরো আলমের সাথে উপ-নির্বাচনে সহিংসতার বিরুদ্ধে ইইউ সহ ১২ দেশের যৌথ বিবৃতি

ময়মনসিংহ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত 

বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট’ গানের সুর বিকৃত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

যশোরে সাবেক সেনা সদস্যসহ ৪জন আটক, দুটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার

পটুয়াখালীতে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত ১

আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অধ্যাপক সিরাজুল হক 

ভূরুঙ্গামারীতে বাংলা বর্ষবরণ উদযাপন

উখিয়ার রোহিঙ্গা শিবিরের ভয়াবহ অগ্নিকাণ্ড